এক্সপ্লোর

Kolkata News: ব্যবসায়ী আটকে রেখে মারধর-টাকা লুঠ, ধৃত দুই যৌনকর্মী

Kolkata Crime: ব্যবসায়ীকে ঘরে আটকে মারধর, সোনার চেন লুঠ। লেকটাউন থানায় অভিযোগের পর গ্রেফতার দুই।

রঞ্জিত সাউ, লেকটাউন: এক ব্যবসায়ীকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠল দুই যৌনকর্মীর বিরুদ্ধে। লেকটাউনের এক ব্যবসায়ী এই অভিযোগ এনেছেন। অভিযোগকারী ব্যবসায়ীর নাম অভিষেক পাত্র।

কী অভিযোগ?
বুধবার রাতে ওই ব্যবসায়ীকে যৌনপল্লিতে ডেকে পাঠান অভিযুক্ত দুই যৌনকর্মী। সেখানে ওই ব্যবসায়ীকে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। ছিনিয়ে নেওয়া হয় ব্যবসায়ীর সোনার চেন এবং টাকার ব্যাগও। এমনকী তারপরেও বেরতে না দিয়ে ওই ব্যবসায়ীকে ঘরে আটকে রাখা হয়, হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার কোনওভাবে সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যান অভিযোগকারী ব্যবসায়ী। তারপরে সোজা থানায় যান তিনি। গোটা ঘটনার কথা জানিয়ে লেকটাউন থানায় অভিযোগ জানান তিনি।  

ঘটনার পিছনে:
আটকে রাখা ও মারধর করার পিছনে একদিনের পরিচয় নেই। ঘটনার আসল বিষয় জানতে গেলে পিছিয়ে যেতে হবে বেশ কিছুদিন। পুলিশ সূত্রের খবর, কদিন আগে কলকাতার একটি যৌনপল্লিতে যান ওই ব্যবসায়ী। সেখানে যাওয়ার সুবাদে কোনওভাবে দুই যৌনকর্মী সঙ্গে পরিচয় হয় ওই ব্যবসায়ীর। সেখান থেকেই পরিচয় আরও গভীর হয়। তারপর থেকে ওই ব্যবসায়ীর সঙ্গে একাধিকবার দেখা করেন ওই দুই যৌনকর্মী। পুলিশ সূত্রের খবর, ওই পরিচয়ের সূত্রেই এর আগে একাধিকবার লেকটাউনের ওই ব্যবসায়ীর সঙ্গে বাড়িতে দেখা করেন ওই দুই যৌনকর্মী। পরিচয়ের সুযোগেই একাধিকবার এই যাতায়াত চলেছে। সেই ফাঁকেই ওই ব্যবসায়ীর থেকে একাধিকবার টাকা পয়সা নিয়েছেন ওই দুই যৌনকর্মী, এমনটাই অভিযোগ। তারপরে কোনওভাবে সমস্যা হয়। তখন টাকা ও সোনার গয়না ফেরত চান ওই ব্যবসায়ী। সেই টাকা ফেরত দেওয়ার নাম করেই তাঁকে যৌনপল্লিতে ডেকে পাঠানো হয়েছিল বলে দাবি অভিযোগকারী ব্যবসায়ীর।  

অভিযোগ পেয়েই দ্রুত তদন্তে নামে পুলিশ। যৌনপল্লিতে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা এই কায়দায় বিভিন্ন ব্যবসায়ীর থেকে টাকা-পয়সা, সোনার গয়না হাতিয়ে নিতে। শুক্রবার আদালত অভিযুক্ত ২ জনের ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।   

আরও পড়ুন: উত্তর ২৪ পরগনায় দু’জায়গা থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার পুলিশের

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget