এক্সপ্লোর

Malda: কুড়ি লক্ষ টাকা, ব্রাউন সুগার-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ গভীর রাতে পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় অভিযান চালায়।

করুণাময় সিংহ, মালদা: কুড়ি লক্ষ টাকা নগদ ও ব্রাউন সুগার-সহ দার্জিলিং জেলার দুই ব্যক্তিকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। জানা গিয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ভিন জেলার গাড়ি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম, সুরেশ কুমার খারকা ছেত্রী (৪৬),ওম প্রকাশ ডাহান (৫০)। গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ গভীর রাতে পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় অভিযান চালায়। সেই সময় গাড়িটিকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে নগদ কুড়ি লক্ষ টাকা ও ৩১০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। 

স্বাভাবিক ভাবে পুলিশের ধারণা, শহরে প্রবেশের ক্ষেত্রে জেলার প্রধান রাস্তা দিয়ে প্রবেশ করলে তা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে।সেই কারণে এই পাচারকারীরা ৩৪ নম্বর জাতীয় সড়কের পকেট রোড মালদা থানা নবাবগঞ্জ এলাকাতে ব্যবহার করে শহরে প্রবেশ করছিল। যদিও তার আগেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে।

মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি ভিন জেলায়। মালদাকে করিডর করে তারা এই ব্রাউন সুগার পাচার করছিল। মনে করা হচ্ছে যে নগদ টাকা উদ্ধার হচ্ছে সেগুলো ব্রাউন সুগার কেনার বা বিক্রি করার টাকা রয়েছে। সমস্ত ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের জোড়া শ্যুটআউটকাণ্ডে রাতভর তল্লাশি চালিয়ে উদ্ধার প্রচুর অস্ত্র উদ্ধার করল পুলিশ। কুখ্যাত দুষ্কৃতী মোটা রাজা ওরফে সুমন সিংয়ের তিন শাগরেদকেও গ্রেফতার করেছে পুলিশ। জোড়া শ্যুটআউটকাণ্ডে এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। গতকাল রাতে মোটা রাজাকে নিয়েই তল্লাশি চালায় পুলিশ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয় অস্ত্র। তোলা আদায়ের জন্যই গুলি চলে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। 

অভিযোগ, মেদিনীপুর শহরের মহতাবপুর এলাকায় পদ্মাবতী শ্মশানঘাটে চড়াও হয়ে দুষ্কৃতীরা এক শ্মশানযাত্রীর বুকে বন্দুক ঠেকিয়ে টাকা চায়। লোক জড়ো হওয়ায় শূন্যে এক রাউন্ড গুলি ছুড়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ। 

 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget