এক্সপ্লোর

Malda News: টোটোর সঙ্গে স্কুটির সংঘর্ষে মৃত্যু রেশন ডিলারের

Malda Road Accident:পিকনিক শেষে সন্ধ্যার সময় ওই মারুতিতে না ফিরে তিনি একটি স্কুটি করে বাড়িতে ফিরছিলেন। মহেশপুর গ্রামে বাড়ির কাছে উল্টো দিক থেকে আসা একটি টোটোর সঙ্গে তার স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

 


করুণাময় সিংহ, মালদা:  টোটোর সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে (Scooter collision with Toto) মৃত্যু হল এক রেশন ডিলারের। বুধবার রাতে মালদা (Malda) মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই রেশন ডিলারের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুখারঞ্জন দাস (৪৮)। তাঁর বাড়ি বামনগোলা ব্লকের মহেশপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বুধবার বন্ধু-বান্ধবদের সঙ্গে মারুতি করে বামনগোলা ব্লকের মদনাবতীতে পিকনিক করতে গিয়েছিলেন সুখা রঞ্জন দাস। পিকনিক শেষে সন্ধ্যার সময় ওই মারুতিতে না ফিরে তিনি একটি স্কুটি করে বাড়িতে ফিরছিলেন। মহেশপুর গ্রামে বাড়ির কাছেই উল্টো দিক থেকে আসা একটি টোটোর সঙ্গে তার স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম হন তিনি। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মোদিপুকুর হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরই এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এক শিক্ষক। বাজার সেরে বাড়ি ফেরার পথে টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল ওই  স্কুল শিক্ষকের। আহত হয়েছিলেন আরো দুজন। মর্মান্তিক পথ দুর্ঘটনা গত বছর অগাস্টে ঘটেছিল মালদা জেলার বাগবাড়ি চন্দন পার্ক এলাকায়। মৃত স্কুল শিক্ষকের নাম পুলক মিশ্র। বয়স ৫৪ বছর। আহত হয়েছিলেন তাঁর শ্যালক অমিত তিওয়ারি। তাঁর বয়স ৩৫ বছর। এছাড়াও আহত হয়েছিলেন টোটো চালকও। দুজনেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছিল,  স্কুলশিক্ষক পুলক মিশ্র ও তাঁর শ্যালক অমিত তেওয়ারি ঘটনার দিন রাতে মোথাবাড়ি থানার গীতা মোড় দুর্লভপুর বালুচর এলাকা থেকে বাইকে করে মালদা শহরে এসেছিলেন রাখি বন্ধনের বাজার করতে। বাজার করে বাড়ি ফেরার পথে চন্দন পার্ক এলাকায় টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। রাতে তাঁদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছিল স্কুল শিক্ষকের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget