এক্সপ্লোর

Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ

9 School Closed On Malda Ganges Erosion: নদীভাঙন ও জলস্তর বৃদ্ধির জেরে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত জেলার ৯ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর।

অভিজিৎ চৌধুরী, মালদা : গঙ্গার ভয়াবহ ভাঙনের এবার সরাসরি প্রভাব পড়ল মালদা জেলায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়। নদীভাঙন ও জলস্তর বৃদ্ধির জেরে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত জেলার ৯ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। এর মধ্যে মানিকচক ব্লকের ৫টি এবং রতুয়া-১ ব্লকের ৪টি স্কুল রয়েছে। পাশাপাশি ভাঙনের আশঙ্কায় আরও কয়েকটি স্কুল বন্ধের মুখে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন, নিজের লোকসভা কেন্দ্রেই মহুয়া মৈত্রকে ঘিরে চোর স্লোগান, দেখানো হল কালো পতাকা

গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় পরিস্থিতি ক্রমশ ভয়াবহ

জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গিয়েছে, গঙ্গা ও ফুলহর নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই মানিকচক ও রতুয়া-১ ব্লকের একাধিক নদী তীরবর্তী এলাকায় জল ঢুকেছে। ফলে অনেক জায়গায় স্কুল ভবন পর্যন্ত পৌঁছতে পারছেন না ছাত্রছাত্রীরা। কোথাও আবার নদীর একেবারে কিনারায় দাঁড়িয়ে রয়েছে স্কুল ভবন। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের ভবনের একটি বড় অংশ ইতিমধ্যেই জলের গ্রাসে চলে গিয়েছে। অন্যদিকে, মনিরামটোলা প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছিও চলে এসেছে গঙ্গা।

মালদায় বন্ধ ৯টি স্কুল

জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি মলয় মণ্ডল বলেন, "মানিকচকের ভাট্টা খাট্টি টোলা, আমিনটোলা, পিয়ারিটোলা, সুখদেবটোলা এবং নিউলুটিহার প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রতুয়া-১ ব্লকের জিতুটোলা, মলিরামটোলা, পশ্চিম রতনপুর এবং জিয়ারুদ্দিনটোলা এলাকার প্রাথমিক বিদ্যালয়ও একই কারণে বন্ধ রাখা হয়েছে।"শিক্ষা দফতর সূত্রে খবর, পড়ুয়াদের সমস্যার কথা বিবেচনা করে ওই ৯টি স্কুল সাসপেন্ড করার জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পরিস্থিতির বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে। কোথায় বিকল্পভাবে পঠনপাঠনের ব্যবস্থা করা যায়, তা খতিয়ে দেখতে নিচুতলার আধিকারিকদের কাছ থেকে প্রস্তাবও চাওয়া হয়েছে। কয়েকটি স্কুল ইতিমধ্যেই নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে।

কড়া নজর

ভাঙন পরিস্থিতির ওপর প্রশাসনের তরফে কড়া নজর রাখা হচ্ছে। আগামী দিনে ভাঙন আরও বাড়লে নতুন করে কোনও স্কুল বন্ধ করতে হবে কি না, সেদিকেও নজর রয়েছে। আপাতত স্থায়ী সমাধানের অপেক্ষায় পড়ুয়া ও অভিভাবকরা। নদীভাঙন রুখতে স্থায়ী ব্যবস্থা হবে, নাকি অন্যত্র নতুন স্কুল ভবন তৈরি করে পঠনপাঠন চালু করা হবে। এখন সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন তাঁরা।

Advertisement

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Advertisement

ভিডিও

Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার
Congress News: ভোট লুঠ, সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ কংগ্রেস
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget