এক্সপ্লোর

Malda News: TMC বিধায়কের বাড়ির সামনে বিকট শব্দ, বুঝে ওঠার আগেই শ্যুটআউট ! মর্মান্তিক ঘটনা মালদায়..

Malda Shootout Case: মালদার ফের গুলি, এবার বিধায়কের বাড়ির সামনে শ্যুটআউট

কলকাতা: মালদার ফের গুলি, এবার বিধায়কের বাড়ির সামনে শ্যুটআউট। ইংরেজবাজারে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর বাড়ির সামনে গুলি। দুষ্কৃতীদের মধ্যে গন্ডগোল থামাতে গিয়ে গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ী। ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। 

রাজ্যে একের পর এক শাসক নেতা খুনের ঘটনা প্রকাশ্যে আসছে।পানিহাটির অনুপম দত্ত থেকে মালদার দুলাল সরকার। সাম্প্রতিক সময়ে প্রকাশ্য়ে একাধিক তৃণমূল কাউন্সিলরকে গুলি করে মারা হয়েছে। এই কদিন আগেই অল্পের জন্য় রক্ষা পেয়েছেন কলকাতার দাপুটে কাউন্সিলর সুশান্ত ঘোষ। এই প্রেক্ষাপটেই কামারহাটিতে শ্যুটআউটের পর,  শিলিগুড়িতে দিনে-দুপুরে দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার খোদ ডেপুটি মেয়র । গাড়ি থামিয়ে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে খুনের হুমকির অভিযোগ।

সম্প্রতি হোলির দিন তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীকে রাস্তায় ফেলে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে।রঙের উৎসবে মিশে যায় রক্তের রং, রাজনীতির রং...। স্থানীয় সূত্রে খবর, হোলির দিন দুপুর আড়াইটে নাগাদ খড়দার ফকিরঘাট রোডে বাড়ির কাছেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দোল খেলছিলেন অমর ওরফে আকাশ চৌধুরী। তখনই বাইকে করে ১০-১৫ জন যুবক সেখানে আসেন। তাদের সঙ্গে অমরের বচসা বেঁধে যায়। সেখান থেকে চলে যাওয়ার সময় বাইকের পিছনে ধাওয়া করেন অমর। 

তারপরই পবন রাজভর ও কানাই নামে দুই অভিযুক্ত অস্ত্র বার করে কোপাতে শুরু করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী। নিহত অমর চৌধুরী ব্যারাকপুর মহাদেবানন্দ কলেজের ছাত্র ছিলেন। টিটাগড়ের তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তিনি। স্থানীয়দের দাবি, এর আগে ৩১ জানুয়ারি রাতে অভিযুক্তদের সঙ্গে গোলমাল হয়েছিল অমরের। যার জেরে গ্রেফতারও হয় অভিযুক্তরা। সম্প্রতি জামিনে ছাড়া পায় তারা। 

টিটাগড় পুরসভা  ২২ নম্বর ওয়ার্ড  তৃণমূল কাউন্সিলর  বিকাশ সিংহ বলেন, ছাত্রপরিষদে ছিল অমর। পবন রাজবর দু তিন মাস আগে জেল থেকে ফিরেছে। অ্যান্টিসোশাল...১ জানুয়ারি রাতে ঝামেলা হয়েছিল। মেরেছিল অমরকে। ও ভাল ছেলে ছিল, যা হয়...।' অভিযুক্ত পবন রাজভরকে গ্রেফতার করেছে পুলিশ। আর জি কর মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে অমর চৌধুরীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, বাঁদিকের কাঁধে গভীর ক্ষত রয়েছে। আঘাত রয়েছে তলপেটেও। পুরনো বিবাদের জেরেই কি খুন হলেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী? নাকি অন্য় কোনও কারণ?খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন, BJP-র পরবর্তী রাজ্য সভাপতি কে? বৈঠকে মালব্যরা, জল্পনা তুঙ্গে..

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget