এক্সপ্লোর

Malda News: মালদায় এবার পঞ্চায়েত অফিসে চুরি ! কী কী খোয়া গেল ?

Habibpur Police: খবর পেয়ে ঘটনাস্থলে আসে হবিবপুর থানার পুলিশ। গ্রাম পঞ্চায়েতের ভেতরে ঢুকে দেখে, কম্পিউটার-সহ বেশ কিছু সামগ্রী চুরি গেছে।

অভিজিৎ চৌধুরী, হবিবপুর (মালদা) : একের পর এক চুরি-ডাকাতির ঘটনা মালদায়। এবার পঞ্চায়েত অফিসে চুরি ! বুলবুলচণ্ডীতে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতে এবার হবিবপুর থানার অন্তর্গত আকতৈল গ্রাম পঞ্চায়েত অফিসে চুরির (Theft at Panchayat Office) ঘটনা ঘটল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হবিবপুর থানার পুলিশ। গ্রাম পঞ্চায়েতের ভেতরে ঢুকে দেখে, কম্পিউটার-সহ বেশ কিছু সামগ্রী চুরি গেছে।

হবিবপুর ব্লকের আকতৈল গ্রাম পঞ্চায়েত অফিসের তালা ভেঙে কম্পিউটার-সহ বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। রবিবার সকালে এমন খবর সামনে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো গ্রাম পঞ্চায়েত অফিসে রাজমিস্ত্রির কাজ চলছিল। এদিন সকালে মিস্ত্রি কাজে এসে দেখেন, পঞ্চায়েত অফিসে লোহার গেট ভাঙা। খবর দেওয়া হয় আকতৈল গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মণকে। তিনি এসে খবর দেন হবিবপুর থানায়। খবর পেয়ে আসে হবিবপুর থানার পুলিশ। তারা গ্রাম পঞ্চায়েতের ভেতরে ঢুকে দেখেন কম্পিউটার সহ বেশ কিছু সামগ্রী খোয়া গেছে।

প্রধান গায়ত্রী বর্মণ বলেন, গ্রাম পঞ্চায়েত থেকে চুরি গেছে কম্পিউটার সহ বেশ কিছু সামগ্রী। এখনও সঠিকভাবে বোঝা যাচ্ছে না কত টাকার জিনিসপত্র চুরি হয়েছে। হবিবপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

এর আগে হবিবপুরে ( Habibpur ) সোনার দোকানে ডাকাতির (Gold Shop Dacoity ) ঘটনায় আতঙ্ক ছড়ায়। অভিযোগ ওঠে, রাত দেড়টা নাগাদ হবিবপুরের বুলবুলচণ্ডী বাজারে অরুণা মার্কেটে হানা দেয় ৬-৭ জনের সশস্ত্র ডাকাতদল। তারপর ঘটে হাড়হিম করা ডাকাতির ঘটনা। বাজারের এক বস্ত্র ব্যবসায়ী সেই সময় তাঁর দোকানে ছিলেন। অভিযোগ, তাঁর মুখ-হাত বেঁধে রাখা হয়। এরপর তাঁকে খুনের হুমকি ( Death Threat )  দেওয়া হয়। সোনার দোকানের শাটারের তালা ভেঙে ফেলা হয়। ভিতরে ঢুকে লুঠপাট চালায় ডাকাতরা। আতঙ্ক ছড়াতে ডাকাতদল বোমা ছুড়তে ছুড়তে পালায় বলে অভিযোগ।

মালদায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটেই চলেছে। চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির রেশ কাটার আগেই জানুয়ারিতে কালিয়াচকে বেসরকারি আবাসিক স্কুলের কর্ণধার মহম্মদ উজির হোসেনের বাড়িতে হানা দেয় ডাকাতরা। জানলার গ্রিল কেটে ভিতরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে, ১০ ভরি সোনা ও নগদ দেড়লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ৭ জনের ডাকাতদল।  

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget