এক্সপ্লোর

Malda: পদ থেকে সরতেই বিধায়ককে নিশানা নেতার, তৃণমূলের 'দ্বন্দ্বে' কটাক্ষ বিজেপির

Malda TMC: মালদার রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ছিলেন ফজলুর হক। তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।

করুণাময় সিং, মালদা: ফের মালদা তৃণমূলের (TMC) মধ্যে দ্বন্দ্বের সুর। সদ্য পদ হারিয়েছেন তৃণমূল নেতা ফজলুর হক। ব্লক সভাপতি ছিলেন তিনি। তারপরেই বিভিন্ন বিষয় নিয়ে দলের জেলা চেয়ারম্যান ও রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি বিধায়ক সমর মুখোপাধ্যায়।

পদে রদবদল:
সম্প্রতি, বিভিন্ন জেলায় ব্লকস্তরে সভাপতি বদল করেছে তৃণমূল। মালদার (Malda) ক্ষেত্রেই তাই করা হয়েছে। মালদার রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ছিলেন ফজলুর হক। তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় নতুন সভাপতি হয়েছেন অজয় সিংহ। এই বদলের পরেই দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সদ্য় পদ হারানো তৃণমূল নেতা। 

কী অভিযোগ ফজলুরের? 
রতুয়া ১ নম্বর ব্লকের তৃণমূল নেতা ফজলুর হক বলেন, '২০১৩ সালে সমর মুখোপাধ্যায় যখন কংগ্রেসের বিধায়ক ছিলেন, সেই সময় পঞ্চায়েত নির্বাচনে সমর মুখোপাধ্যায়ের বউমার বিরুদ্ধে প্রার্থী হন আমার স্ত্রী। সেই সময় থেকে সমর মুখোপাধ্যায় আমাকে শত্রু মনে করেন। ২০১৮ সালে উনি তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই আমাকে একঘরে করার চেষ্টা করেছেন। এবারে আমাকে পদ থেকে সরিয়ে দিলেন।' ২০১১ সালে, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন ফজলুর হক। তারপরেই, তাঁকে ব্লক সভাপতির পদে বসিয়েছিল তৃণমূল।  ়ৃ

মুখ খোলেননি বিধায়ক:
ফজলুর হকের অভিযোগ প্রসঙ্গে জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় কিছু বলতে চাননি। এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

কী বলছে তৃণমূল:
মালদা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, 'ব্লক সভাপতি করার ক্ষমতা বিধায়ক বা জেলা কমিটির নেই। রাজ্য নেতৃত্ব এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। ফজলুর হক কী বলেছেন জানি না, তবে এই ধরনের মন্তব্য করে থাকলে দল বিরোধী কাজ করেছেন।'

বিজেপির কটাক্ষ: 
তৃণমূলের অন্তরের এই দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি মালদা জেলা বিজেপি (BJP)। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, 'জন্ম লগ্ন থেকে যাঁরা তৃণমূলে ছিল, এখন নতুন যাঁরা এসেছে তাঁরা তাঁদের গুরুত্ব দিচ্ছে না। যার জন্য তৃণমূলে গোষ্ঠীকোন্দল প্রকট থেকে প্রকটতর হচ্ছে।'

সব ঠিক থাকলে আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তার আগে, দলের কোন্দল প্রকাশ্যে চলে আসায় অস্বস্তি বাড়ছে তৃণমূলের।

আরও পড়ুন: লাফিয়ে কমল সংক্রমণ-গ্রাফ, শূন্যে নামল দৈনিক কোভিড-মৃত্যু

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget