এক্সপ্লোর

Malda: অচেনা নম্বর থেকে ভিডিও কল রিসিভ করে ব্ল্যাকমেলের শিকার মালদার তৃণমূল নেতা

Malda News: ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানা, মালদা সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন শিক্ষা কর্মাধ্যক্ষ। পুলিশ সূত্রে খবর, চলতি মাসে এইভাবে সেক্স র‍্যাকেটের শিকার হয়েছেন একাধিক বাসিন্দা।

অভিজিৎ চৌধুরী, মালদা: অচেনা নম্বর (Unknown Number) থেকে হোয়াটসঅ্যাপে ভিডিওকল (WhatsApp Video Call) রিসিভ করে ব্ল্যাকমেলিংয়ের (Blackmail) শিকার মালদার তৃণমূল নেতা। মালদার মালদা সাইবার ক্রাইম (Malda Cyber Crime) বিভাগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

ভিডিওকল রিসিভ করে ব্ল্যাকমেলের শিকার তৃণমূল নেতা

অচেনা নম্বর থেকে মোবাইলে হোয়াটসঅ্যাপ ভিডিওকল। আর রিসিভ করতেই ঘনিয়ে এল বিপত্তি। চক্রের ফাঁদে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। মোটা টাকা না দিলে ভিডিও চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেওয়া হয়। 

কার্যত ব্ল্যাকমেলিংয়ের শিকার মালদার তৃণমূল নেতা। মালদার হরিশ্চন্দ্রপুর ২ পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও শিক্ষা কর্মাধ্যক্ষ মণিরুল ইসলাম বলেন, 'গত শনিবার রাতে আমার ফোনে হোয়াটসঅ্যাপে একটি অচেনা নম্বর থেকে ভিডিও কল আসে। ওই ভিডিও কল রিসিভ করার সঙ্গে সঙ্গে দেখা যায় এক মহিলার ভিডিও মোবাইল স্ক্রিনে ফুটে ওঠে। ৪ থেকে ৫ সেকেন্ডের জন্য এই ভিডিও কল স্থায়ী হয়েছিল। তারপর অন্য একটি মোবাইল নম্বর থেকে আবার হোয়াটসঅ্যাপ ভিডিও কল করা হয় এবং আমাকে হুমকি দেওয়া হয় লক্ষাধিক টাকা না দিলে এই ভিডিও আমার ছবিসহ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়া হবে।'

ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানা ও মালদা সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন শিক্ষা কর্মাধ্যক্ষ। মালদা জেলা পুলিশ সূত্রে খবর, চলতি মাসে একইভাবে সেক্স র‍্যাকেটের শিকার হয়েছেন মালদার হরিশ্চন্দপুরের দেড়শতাধিক বাসিন্দা। মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদবের কথায়, 'এরকম ঘটনা ঘটছে। এর জন্য সচেতনতামূলক প্রচার দরকার। আমরা এলাকায় দ্রুত প্রচার শুরু করব।'

আরও পড়ুন: Malda: মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল অঙ্গনওয়াড়ি কর্মীরা, শিশুপিছু বরাদ্দ বাড়ানোর দাবিতে ডেপুটেশন জমা

এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে মালদা জেলা পুলিশ সূত্রে খবর।

সেরা শিরোনাম

Malda News: BJP-র একাংশের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলল বিজেপিরই আরেক গোষ্ঠী, হাতাহাতির পরিস্থিতি মালদায়
BJP-র একাংশের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলল বিজেপিরই আরেক গোষ্ঠী, হাতাহাতির পরিস্থিতি মালদায়
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Flash Flood in Nepal : রাসুয়া পেরিয়ে বন্যা ছড়িয়েছে ৬ জেলায়, বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী বালেন্দ্র
BJP News | ভোটাভুটিতে নির্বাচিত বিজেপির সদস্য, তাঁর পক্ষে ভোট দিয়েছেন তৃণমূলের সদস্যরাও
Flash Flood in Nepal : নেপালে হড়পা বানের জেরে শতাধিক মৃত্যু? তৈরি হয়েছে আশঙ্কা
Municipal Recruitment Scam | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ CBI-এর
Municipal Recruitment Scam | পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED-এর পর CBI স্ক্যানারে নিতাই দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Kriti Sanon: রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
RSS Chief Event in US: আমেরিকায় মোহন ভাগবতের অনুষ্ঠান ঘিরে বিতর্ক, এবার মুখ খুললেন নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানিও
আমেরিকায় মোহন ভাগবতের অনুষ্ঠান ঘিরে বিতর্ক, এবার মুখ খুললেন নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানিও
Waterlogging: শহর ডুবেছে জলে, যানজটে ঘণ্টার পর ঘণ্টা, অগত্যা অফিস থেকে এভাবে ফিরতে হল বাড়ি ! মহিলার ভিডিও ভাইরাল
শহর ডুবেছে জলে, যানজটে ঘণ্টার পর ঘণ্টা, অগত্যা অফিস থেকে এভাবে ফিরতে হল বাড়ি ! মহিলার ভিডিও ভাইরাল
FSSAI Notice to ITC: আশীর্বাদ আটা, ফরচুন সয়াবিন অয়েল নিয়ে বিতর্ক, ITC-কে শোকজ করা নিয়ে আদালত বলল…
আশীর্বাদ আটা, ফরচুন সয়াবিন অয়েল নিয়ে বিতর্ক, ITC-কে শোকজ করা নিয়ে আদালত বলল…
Director Death: প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
South 24 Pargana: ১০০ কেজি নিষিদ্ধ বাজি ও বাজির মশলা উদ্ধার মহেশতলা, বজবজের বাজি বাজারে
১০০ কেজি নিষিদ্ধ বাজি ও বাজির মশলা উদ্ধার মহেশতলা, বজবজের বাজি বাজারে
Bengal Cricket: জেলা প্রতিনিধিরা না আসায় পণ্ড সিএবির বৈঠক! আজ অ্যাপেক্স কাউন্সিলের সভায় AGM-এর দিন ঘোষণা
জেলা প্রতিনিধিরা না আসায় পণ্ড সিএবির বৈঠক! আজ অ্যাপেক্স কাউন্সিলের সভায় AGM-এর দিন ঘোষণা
Embed widget