এক্সপ্লোর

Malda : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অকাল বর্ষণ, সর্ষে ও শীতকালীন সব্জি চাষে ক্ষতির আশঙ্কা

Malda : চাঁচল ১ নম্বর ব্লকের কৃষি অধিকর্তা দীপঙ্কর দেব জানান, চলতি মরসুমে চাঁচল-১ নং ব্লকের মৌজাগুলিতে প্রায় ২ হাজার হেক্টর জমিতে সর্ষের চাষ হয়েছে।

অভিজিৎ চৌধুরী, চাঁচল : অকাল বৃষ্টিতে সর্ষে ও শীতকালীন সব্জি চাষে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। মালদার চাঁচলে বুধবার ভোররাত থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ফলে, চিন্তায় পড়েছেন চাষিরা।

চাঁচল ১ নম্বর ব্লকের কৃষি অধিকর্তা দীপঙ্কর দেব জানান, চলতি মরসুমে চাঁচল-১ নং ব্লকের মৌজাগুলিতে প্রায় ২ হাজার হেক্টর জমিতে সর্ষের চাষ হয়েছে। বুধবার ভোররাতে বৃষ্টি হয়েছে। মাঠ পরিদর্শন করে এসেছি। তেমন কিছু ক্ষতি দেখা দেয়নি। তবে টানা বৃষ্টির ফলে ফসলে স‍্যাঁতসেঁতে ভাব থাকলে ধসা জাতীয় রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। তাতে ছত্রাক জাতীয় ওষুধ স্প্রে করলেই রোগ দমন করা যাবে। তবে রোদ উঠলে সেই আশঙ্কা একেবার দূর হয়ে যাবে।

কলিগ্রাম মৌজার চাষি মোজাম্মেল হক জানান, এবছর ঋণ নিয়ে তিন বিঘা জমিতে সর্ষের চাষ করেছি। অর্ধেক জমিতে ফুল এসেছে। কিন্তু, ভোর থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। বুধবার সূর্যেরও দেখা মেলেনি। তাই খেতের ক্ষতি হতে পারে। সর্ষের ফলন নাহলে সমস‍্যার সম্মুখীন হব।

উল্লেখ্য, বর্তমান বাজ‌ারে ভোজ‌্যতেলের দাম বেশি হওয়ায় আমন ধান তোলার পর  চাঁচল-১ নং ব্লকের সিংহভাগ কৃষক তেলের চাহিদা পূরণের জন‌্য বেশি করে সর্ষে আবাদ করেছেন। কিন্তু শীতকালে অসময়ের বৃষ্টি তাঁদের সেই আশাকে নষ্ট করে দিয়ে দগদগে ক্ষত দিয়ে যাচ্ছে।

আরও পড়ুন ; ফের নামল পারদ, নতুন বছরের শুরু থেকে ফের জাঁকিয়ে শীতের সম্ভাবনা

প্রসঙ্গত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পৌষেও অকাল বর্ষণ। কলকাতার (Kolkata) পাশাপাশি বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। এরই মধ্যে আজ কলকাতায় প্রায় এক ডিগ্রি নামল পারদ। মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বড়দিনের সময় থেকে কলকাতায় উধাও শীতের কনকনানি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একই অবস্থা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Alipore Meteorological Office), পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় বেড়েছে তাপমাত্রা। বাধা কাটলেই ধীরে ধীরে নামতে শুরু করবে পারদ। নতুন বছরের শুরু থেকে ফিরবে শীতের (Winter) আমেজ।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget