এক্সপ্লোর

Malda News: প্রেমিকার ছবি নিয়ে ব্ল্যাকমেল বন্ধুর! প্রতিবাদ করায় খুন যুবক

Malda Update: ওই খুনের ঘটনার চারদিনের মাথায় মূল অপরাধীদের গ্রেফতার করল পুলিশ। পাশাপাশি তদন্তে উঠে এসেছে খুনের কারণও।

করুণাময় সিংহ, মালদা: বন্ধুর প্রেমিকার আপত্তিকর ছবি মোবাইল থেকে চুরি করে নিজের মোবাইলে মজুত করেছিল অভিযুক্ত। বিষয়টি পরে জানতে পারে তার ওই বন্ধু। মোবাইল থেকে ডিলিট করা হয় সেই ছবি। তারপরে প্রকাশ্য রাস্তায় অভিযুক্ত ইয়াকুব শেখকে চড় মারে সেই বন্ধু মহম্মদ ইব্রাহিম। তার বদলা নিতেই মহম্মদ ইব্রাহিমকে (২২) পরিকল্পনা করে খুনের ছক কষেছিল ইয়াকুব শেখ। পরে অভিযুক্ত ইয়াকুব তার আরও দুই বন্ধুকে নিয়ে মহম্মদ ইব্রাহিমকে শ্বাসরোধ করে খুন করে। পুরাতন মালদায় কদিন আগে ঘটে যাওয়া একটি খুনের (Murder) ঘটনার তদন্তে উঠে এল এমনই চাঞ্চল্যকর ঘটনা। ওই খুনের ঘটনার চারদিনের মাথায় মূল অপরাধীদের গ্রেফতার করল পুলিশ। পাশাপাশি তদন্তে উঠে এসেছে খুনের কারণও।  

তিন জন গ্রেফতার:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ইয়াকুব শেখকে একটি গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি মালদার (Maldar) হবিবপুর থানার আইহো এলাকায়। টানা পুলিশি জেরায় ভেঙে পরে ইয়াকুব। এরপরই বন্ধু ইব্রাহিমকে খুনের কথা স্বীকার করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তখনই খুনের কারণের কথাও পুলিশের কাছে বলে ধৃত। খুনে মূল অভিযুক্ত ইয়াকুব শেখের পাশাপাশি এই ঘটনায় মালদা শহরের গয়েশপুর এলাকার বাসিন্দা সমীর শেখ এবং আইহো এলাকার আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এই তিনজন মিলে মহম্মদ ইব্রাহিমকে নৃশংসভাবে খুন করে বলে অভিযোগ। সম্প্রতি পুরাতন মালদা থানার বাইপাস রোড সংলগ্ন মাধাইপুর এলাকায় খুন করা হয়। এরপরে ধানের জমিতে দেহ ফেলে পালিয়ে যায় বলে তদন্তে উঠে এসেছে।

কী কারণে খুন:
পুলিশ জানিয়েছে, মহম্মদ ইব্রাহিম তার এক বান্ধবীর কিছু আপত্তিকর ছবি এবং অন্তরঙ্গ মুহূর্ত নিজের মোবাইলে মজুত রেখেছিল। কোনও এক কারণে ইব্রাহিমের মোবাইলের ওই ছবি লুকিয়ে নিজের মোবাইলে নিয়ে নেয় ইয়াকুব শেখ। পরে মহম্মদ ইব্রাহিম বিষয়টি জানতে পারে। অভিযোগ, ইয়াকুব ওই ছবি দেখিয়ে সেই যুবতীকে ব্ল্যাকমেল করছিল। এরপরই বেশ কিছুদিন আগে রাস্তায় ইয়াকুবকে থাপ্পড় মারে মহম্মদ ইব্রাহিম। তখনই মোবাইল থেকে সেই ছবিও ডিলিট করে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর প্রতিশোধ নিতেই ইয়াকুব শেখ তার বন্ধু মহম্মদ ইব্রাহিমকে খুনের ছক কষে। গত সপ্তাহে শনিবার রাতে মোবাইলে (Mobile) ফোন করে পুরনো ব্যাটারি কেনার কথা মহম্মদ ইব্রাহিমকে জানায় অভিযুক্ত ইয়াকুব।  ইব্রাহিম চারচাকা গাড়ির চালক ছিল, সেইজন্য রাতে পুরনো ব্যাটারি কেনার জন্য বন্ধুর ফোন পেয়ে মাধাইপুর এলাকায় আসে। সেখানে একটি নির্জন জায়গায় মহম্মদ ইব্রাহিমের চার চাকার গাড়িতে অভিযুক্তরা মদ্যপান করে এবং ইব্রাহিমকেও প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয়। এরপর মাথায়  আঘাত করে এবং শ্বাসরোধ করে খুন করা হয় ইব্রাহিমকে। খুনের পর তার দেহ মাধাইপুর বাইপাস রোড থেকে ৫০০ মিটার দূরে জলা ধানের ক্ষেতে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইব্রাহিমের দেহ টেনেহিঁচড়ে জলা জমিতে নিয়ে যাওয়ার কারণে জামা-কাপড় খুলে গিয়েছিল। গত রবিবার সকালে পুলিশ অর্ধনগ্ন অবস্থায় দেহ উদ্ধার করে।

আরও পড়ুন: পায়ের হাড় বসল শিশুর মাড়িতে! ৯ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে সফল এসএসকেএম-এর চিকিৎসকরা

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget