এক্সপ্লোর

SSKM Hospital: পায়ের হাড় বসল শিশুর মাড়িতে! ৯ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে সফল এসএসকেএম-এর চিকিৎসকরা

SSKM Operation Rare Operation: রীতিমতো অসাধ্যসাধন! জটিল এক অস্ত্রোপচারে হাসি ফুটল এই বালকের মুখে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: একটি টিউমার (Tumor) অপারেশন (Operation) করতে গিয়ে বাদ যায় বালকের নিচের চোয়ালের মাড়ি ও দাঁতের অংশ। সেই অংশে পায়ের হাড় বসিয়ে হল প্লাস্টিক সার্জারি! SSKM-এ জটিল অস্ত্রোপচারে সাফল্য।

রীতিমতো অসাধ্যসাধন! জটিল এক অস্ত্রোপচারে হাসি ফুটল এই বালকের মুখে। ৮ বছরের এই ছেলেটির চোয়ালের নীচে টিউমার হয়। চোয়ালের বাঁদিক থেকে ডানদিক জুড়ে বড় আকার ধারণ করে টিউমারটি। এরপর তা বাড়তে বাড়তে একটা সময় এমন আকার নেয়, যে, মাড়িতে প্রভাব ফেলতে থাকে।


জানা গিয়েছে, বাড়ি বিহারে হলেও, ছেলেটির পরিবার থাকে উত্তরপাড়ায়। বালককে নিয়ে শহর থেকে জেলার একাধিক হাসপাতালে ছোটাছুটি করে পরিবার। শেষমেষ যায় SSKM-এ। চিকিত্‍সকরা জানান, টিউমারটি অপারেশন করতে হবে। চোয়ালের বাঁদিক থেকে ডানদিক পুরোটা কাটতে হবে। সেক্ষেত্রে নিচের দাঁত ও মাড়ির অংশ বাদ পড়বে।

আরও পড়ুন, পেটের মধ্যে ২৫০টি পেরেক, ৩৫টি কয়েন! রোগীর কাণ্ডে মাথায় হাত চিকিৎসকদের


কিন্তু চোয়ালের নীচের অংশ বাদ পড়লে, ভয়ঙ্কর বিপদ হতে পারে। শিশুটি সারাজীবনের জন্য কথা বলার ক্ষমতা হারাতে পারে। হয়তো খেতেও পারবে না। এমনকী জিভ ঢুকে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে এক বিশেষ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় SSKM- এর প্লাস্টিক সার্জারি বিভাগ।

পোশাকি ভাষায় অপারেশনটির নাম- ম্যান্ডিবুলার রিকনস্ট্রাকশন। এক্ষেত্রে, একসঙ্গে দুটো অপারেশন হয়। মাড়ির বাঁদিক থেকে ডানদিকের টিউমারটি প্রথমে অপারেশন করে বের করা হয়। এরপর বালকের বাঁ পায়ের হাড়ের অংশ কেটে নিয়ে, সেটা টুকরো টুকরো করে বসানো হয় মাড়িতে। যাতে শিশুর চোয়ালের অংশ খোলা না থাকে। দীর্ঘ ৯ ঘণ্টার এই অপারেশনের পর বর্তমানে সুস্থ রয়েছে শিশুটি। 

চিকিত্‍সকরা জানাচ্ছেন, বুধবার থেকেই কথা বলছে সে। নরম খাবার খেতে পারছে। ওই বালকের মা বলেন যে, চিকিত্‍সকদের কাছে কৃতজ্ঞ। চিকিত্‍সকরা বলছেন, এই রোগের নাম, অ্যামাইলোব্লাস্টোমা। মূলত বড়দের মধ্যে এই রোগের প্রবণতা বেশি দেখা যায়। এক্ষেত্রে শিশুবয়সেই এই রোগের শিকার শিশুটি। 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
Cyclone Akvan Landfall : ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget