এক্সপ্লোর

Mizoram Bridge Collapse: মিজোরামে ব্রিজ দুর্ঘটনায় মৃত মালদার ১৩ পরিযায়ী শ্রমিক, নিখোঁজ অন্তত ১২

নিখোঁজ মালদার বহু শ্রমিক। মালদার পুখুরিয়া থানার চোদুয়ার গ্রামের অন্তত ২৫ জন শ্রমিক নিখোঁজ। এলাকায় কান্নার রোল।

করুণাময় সিংহ, মালদা : গিয়েছিলেন কাজের সন্ধানে। মাসের শেষে কিছু টাকা পাঠিয়ে পরিবারের মুখে হাসি ফোটাবেন বলেই এত কষ্ট। না, তা আর হল না। কাজ করতে গিয়ে প্রাণগুলোই চলে গেল বেঘোরে। বুধবার মিজোরামে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল  বহু শ্রমিকদের। একটি নির্মীয়মাণ  ব্রিজ ভেঙে পড়ে ( Mizoram Bridge Collapse) মৃতদের অধিকাংশই এই রাজ্যের শ্রমিক। বাড়ি মালদায়। 

বাংলা থেকে কাজের সন্ধানে উত্তরপূর্ব ভারতের যাওয়া মালদার বেশ কিছু শ্রমিকের আর ঘরে ফেরা হল না।  সেই ব্রিজে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন মালদার পুখুরিয়া থানার চোদুয়ার গ্রামের  বহু শ্রমিক। 

মালদা ( Malda) জেলা শাসক নীতিন সিংহানিয়া আরও জানিয়েছেন, মিজোরামের দুর্ঘটনায় এখনো পর্যন্ত মালদা জেলারই ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা। মৃতদেহ ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নির্দেশে প্রশাসন সমস্ত রকম সহযোগিতা করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। 

ঘরের মানুষগুলোর এভাবে চলে যাওয়ার খবরে শোকে পাথর তাঁদের পরিবার। এলাকায় পড়ে গিয়েছে কান্নার রোল। এক দুর্ঘটনা কেড়ে নিল এতগুলো পরিবারের রোজগেরে মানুষগুলোকে। এরপর কীভাবে চলবে সংসার ? কে দাঁড়াবে পাশে? আতঙ্কে তাঁরা। 

ইতিমধ্যেই স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে সাহায্যের আশ্বাস দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ''মৃতদের মধ্যে অনেকেই মালদার বাসিন্দা । মিজোরাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি। নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার জন্য মালদা জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে'। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget