এক্সপ্লোর

Malda News: হয়নি রাস্তা ও নিকাশির কাজ, হরিশচন্দ্রপুরে অভিযোগ-পাল্টা অভিযোগ তৃণমূল-বিজেপির

Harishchandrapur TMC BJP Tussle:রাস্তাঘাট, নিকাশী ব্যবস্থা-সহ বিভিন্ন দিকে কাজ না হওয়ার অভিযোগে বিজেপির পঞ্চায়েত সদস্যের দিকে আঙুল তুলল তৃণমূল। বিজেপি সাংসদকে অপদার্থ বলে কটাক্ষ করেন তৃণমূল অঞ্চল সভাপতি।


অভিজিৎ চৌধুরী, মালদা: রাস্তাঘাট, নিকাশী ব্যবস্থা-সহ বিভিন্ন দিকে কাজ না হওয়ার অভিযোগে বিজেপির (BJP) পঞ্চায়েত সদস্যের (Panchayat Member) দিকে আঙুল তুলল তৃণমূল (TMC)। বিজেপি সাংসদকে অপদার্থ বলে কটাক্ষ করেন তৃণমূল অঞ্চল সভাপতি।  উল্টো দিকে, বিজেপির দাবি, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত বিজেপির সদস্যদের কাজ করতে দিচ্ছে না। মালদা (Malda) জেলার হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) ১ নম্বর ব্লকের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় শিবমন্দির পাড়া এলাকার ঘটনা। 

কী হয়েছে?
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় শিবমন্দির পাড়াjর বুথে বুথ কমিটি গঠনের জন্য এলাকায় যায় তৃণমূল নেতৃত্ব। সাধারণ মানুষের সঙ্গে বৈঠক করে গঠন হয় বুথ কমিটি। হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত শাসকদলের দখলে থাকলেও শিব মন্দির পাড়া বুথে বিজেপির পঞ্চায়েত সদস্য রয়েছে। সেখানে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল নেতাদের। স্থানীয়রা জানান, তাঁদের বুথে কোনও রাস্তার কাজ হয়নি। নিকাশী ব্যবস্থা নিয়েও সমস্যা রয়েছে। হরিশ্চন্দ্রপুর তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা বলেন, 'বিজেপির পঞ্চায়েত সদস্য এই বুথে কাজ করেননি।' তিনি তৃণমূলকে জেতানোর আবেদন করেন। তিনি দাবি করেন তৃণমূল জিতলে এই বুথে সব সমস্যার সমাধান হবে। সঙ্গে বার্তা দেন, এই তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি নতুন তৃণমূল। এখানে কোনও রকম দুর্নীতি বা গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত হবে না। অভিযোগ, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুকে অপদার্থ বলে কটাক্ষ করেন তিনি। অভিযোগ, খগেন মুর্মু এলাকার জন্য কোনও কাজ করেননি। যদিও সমগ্র ঘটনা নিয়ে পাল্টা তৃণমূলকে দায়ী করেছে বিজেপি। বিজেপির দাবি পঞ্চায়েত তৃণমূলের দখলে রয়েছে। বিজেপির সদস্যদের সেখানে ইচ্ছাকৃত ভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। তাই মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। আর একজন জন-প্রতিনিধিকে অপদার্থ বলা তৃণমূলের সংস্কৃতি। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।

কী বলছেন স্থানীয়রা?
এলাকার এক বাসিন্দা,নয়নি সাহা বলেন, 'আমাদের এখানে রাস্তার অবস্থা বেহাল। নর্দমার কাজ পুরোপুরি হয়নি। বৃষ্টি হলে জল জমে যাচ্ছে। আমরা তাই বিক্ষোভ দেখালাম।' শ্যামচাঁদ সাউ নামে আর এক বাসিন্দারও বক্তব্য,'রাস্তার অবস্থা খুব খারাপ। কোনও কাজ হয়নি। এলাকাবাসীকে সমস্যার মুখে পড়তে হচ্ছে।' হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা বলেন, 'এই বুথে আমরা একবারে জয়লাভ করিনি। বিজেপির পঞ্চায়েত সদস্য কোন কাজ করে না। একদিনও পঞ্চায়েতে যাই না। তাই এত সমস্যা। এখানে বিজেপির সাংসদ রয়েছেন। তিনি বিভাজনের রাজনীতি করে ভোট নিয়ে গেছেন। কিন্তু এলাকার জন্য কোন কাজ করেননি।' পাল্টা বিজেপির জেলা কমিটির সদস্য কিষান কেডিয়া বলেন, 'হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে। এরা বিজেপির সদস্যদের কাজ করতে দেয় না। মানুষ সেই জন্যই বিক্ষোভ দেখিয়েছে। সাংসদ অনেক কাজ করেছেন। যে দলের সুপ্রিমো প্রধানমন্ত্রীকে কু কথা বলে, তাদের এই ধরনের সংস্কৃতিই হবে।' প্রসঙ্গত ২০১৮ সালের পঞ্চায়েত ভোট থেকে হরিশ্চন্দ্রপুর এলাকায় তৃণমূলের উত্থান হয়। গত বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল। কিন্তু তারপরেও হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তারা খুব একটা ভালো ফল করতে পারেনি। তাই আসন্ন পঞ্চায়েত ভোটে হরিশ্চন্দ্রপুর সদর এলাকা দখল করতে মরিয়া শাসকদল। বারবার মানুষের কাছে গিয়ে আবেদন জানাচ্ছে তারা। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে সদর এলাকায় রাজনৈতিক উত্তাপ তত বাড়ছে।

আরও পড়ুন:ওষুধ কিনতে আসছিলেন, তৃণমূল কর্মী ও তাঁর বাবাকে লক্ষ্য করে একের পর এক গুলি !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget