এক্সপ্লোর

Abhishek Banerjee:'ধর্মের নামে নয় কাজের নিরিখে ভোট দিন', অভিষেকের নিশানায় BJP

Abhishek Attacks BJP: কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার আজ দ্বিতীয় দিন। আজ সভার শুরুতেই কেন্দ্রের বিজেপি সরকারকে ফের নিশানা , কী বার্তা অভিষেকের ?

কোচবিহার: দোরগড়ায় পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসংযোগ যাত্রার আজ দ্বিতীয় দিন। আজ সভার শুরুতেই কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP Govt) নিশানা করলেন অভিষেক। এদিন ফের তিনি বলেন,'ধর্মের নামে নয় কাজের নিরিখে ভোট দিন'। গেরুয়া শিবিরকে তোপ দেগে বলেন, 'বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।' 

তিনি বলেন,'কোন নেতার হাতে-পায়ে ধরে টিকিট পাওয়া যাবে না। প্রার্থী ঠিক করবেন সাধারণ মানুষ। তৃণমূল আপনাদের সুযোগ করে দিয়েছে নিজেদের প্রার্থী ঠিক করার। পঞ্চায়েত স্তরে প্রার্থী ঠিক করবেন জনতাই। এমন উদ্যোগ এর আগে কোনও রাজনৈতিক দল নেয়নি। তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের প্রার্থীকে জেতাবে।' পাশাপাশি তিনি এদিন আরও বলেন, 'আগামী ৫ বছর আপনাদের দুয়ারে পরিষেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।গোপন ব্যালটে মতামত জানানোর সুযোগ থাকছে। ব্যালটে মত জানাতে না পারলে ফোনে মতামত জানাতে পারবেন। প্রার্থী সম্পর্কে মতামত সম্পূর্ণ গোপন রাখা হবে। সঠিক প্রার্থী চয়ন করাই দুর্নীতিমুক্ত পঞ্চায়েতের প্রথম ধাপ' 

অপরদিকে, তিনি এদিন বিজেপিকে আক্রমণ করে বলেন,'বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। জোর করে ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র। ধর্মের নামে নয় কাজের নিরিখে ভোট দিন। বাংলার স্বার্থে কী করেছেন নিশীথ প্রামাণিক। এক কোটি মানুষের চিঠি নিয়ে দিল্লি যাব প্রাপ্য টাকা আদায় করতে। কোচবিহারের মানুষ ধর্মের নামে ভোট দিয়েছিলেন।'

প্রসঙ্গত, ঘোষণা হওয়া মাত্রই তুলনা শুরু হয়। তা মাথায় রেখেই 'জনসংযোগ যাত্রা'র সূচনা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে প্রচারাভিযান হিসেবেই দেখা হচ্ছে এই 'জনসংযোগ যাত্রা'কে। অবধারিত ভাবে তুলনা হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'র (Bharat Jodo Yatra) সঙ্গে। যদিও অভিষেকের দাবি, তাঁর এই যাত্রা মোটেও 'ভারত জোড়ো যাত্রা' নয়।

 তবে খাতায়-কলমে এই কর্মসূচির নাম রাখা হয়েছে 'তৃণমূলে নবজোয়ার'।  এই কর্মসূচির দু'টি অঙ্গ রয়েছে, প্রথমটি হল, জনসংযোগ যাত্রা, এবং দ্বিতীয়টি হল, গ্রাম বাংলার মতামত। তার আওতায় গ্রামাঞ্চলের মানুষের সঙ্গে সংযোগ বাড়ানো, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তাঁদের পছন্দ-অপছন্দকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান অভিষেক। 

আরও পড়ুন, মাথার সব চুল কেটে ফেলবেন, কী নিয়ে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের ?

অভিষেক জানিয়েছেন, রাজ্যের ৬০ হাজার গ্রামীণ বুথে কে প্রার্থী হবেন, তা নিয়ে মানুষের মতামত নেবে তৃণমূল। বছরের ১২ মাস, দিনের ২৪ ঘণ্টা মানুষের পাশে থেকে পরিষেবা পৌঁছে দেবেন যিনি, এমন কাউকেই পঞ্চায়েতে প্রার্থী করা হবে বলে জানান অভিষেক। তিনি জানান, সাধারণত জেলা নেতৃত্বের তরফে প্রার্থীদের সুপারিশপত্র এসে পৌঁছয়। তার পর ভাবনা-চিন্তা করে প্রার্থী চূড়ান্ত করেন নেতৃত্ব। এ ক্ষেত্রে জেলার তরফে সুপারিশপত্র এলেও, মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। ভারতে এই প্রথম বার গ্রামের মানুষই পঞ্চায়েতে প্রার্থী ঠিক করবেন বলেও জানান অভিষেক। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন
South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget