এক্সপ্লোর

Malda News:জমি বিবাদ ঘিরে শ্যুটআউট মালদায়, গুলিবিদ্ধ ২

Harishchandrapur Shootout:জমি বিবাদ ঘিরে শ্যুটআউট মালদার হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম তালপুর গ্রামে। ঘটনায় গুলিবিদ্ধ হন ২ ব্যক্তি। জখম ২ জন হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন।

করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, মালদা: জমি বিবাদ ঘিরে শ্যুটআউট মালদার (Malda Shootout) হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম তালপুর গ্রামে। ঘটনায় গুলিবিদ্ধ হন ২ ব্যক্তি। জখম ২ জন হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন।

কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শৌচালয় নির্মাণ ঘিরে বিবাদকে কেন্দ্র করে এদিন গুলি চলে মালদায়। গুলিবিদ্ধ দুজন বাবা ও ছেলে। গুলি চালানোর অভিযোগ দুই প্রতিবেশীর বিরুদ্ধে। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পুলিশ। আপাতত যা জানা গেছে, তাতে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা-ছেলে। গুলি চালানোর অভিযোগ ওঠে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। খবর পেতেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম বেলশুর গ্রামের ঘটনা। গুলিবিদ্ধ দুই ব্যক্তির নাম সাইজুল হক এবং আব্দুল রহিম। সাইজুলের বয়স ৫২ বছর, আব্দুল ৩২ বছর। গুলি চালানোয় অভিযুক্ত প্রতিবেশী হাসান আলি আহমেদ, বজলুর রহমানের বিরুদ্ধে। সূত্রের খবর, সাইজুল হকদের জমিতে শৌচালয় নির্মাণ নিয়ে অভিযুক্ত প্রতিবেশিদের সঙ্গে বিবাদ হয়। সেই বিবাদের জেরে অভিযুক্তরা গুলি চালিয়েছে বলে অভিযোগ। জখম ২ ব্যক্তি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। গুলি চালানোর পর স্থানীয়রা ধাওয়া করলে অভিযুক্তরা পালিয়ে যায় বলে খবর। সমগ্র ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঠিক মাসখানেক আগে, মালদার ইংরেজবাজার থানার সুস্তানি মোড়ে বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি চলে। গুলিবিদ্ধ হন শফিকুল ইসলাম নামে এক প্লাস্টিক ব্যবসায়ী। মালদা শহরের দিকে আসার সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা।

বার বার শ্যুটআউট...
গুলিতে আহত ব্যবসায়ীর চিকিৎসা চলছে স্থানীয় একটি নার্সিংহোমে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। ব্যবসায়িক শত্রুতার জেরে গুলি, প্রাথমিক অনুমান পুলিশের। যদিও সবদিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেপুলিশ। স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যবসায়রীর নাম সফিকুল ইসলাম। মালদার কালিয়াচক থানার সুজাপুর এলাকায় তাঁর বাড়ি। বাড়ি থেকে মালদা শহরের দিকে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। বাইক নিয়ে যাওয়ার পথে সেই সময়ই ইংরেজবাজার থানার সুস্তানি মোড়ে দুষ্কৃতীরা গুলি ছোড়ে তাঁকে লক্ষ্য করে। গত বছরের মাঝামাঝি মদের আসরে দুই বন্ধুর বচসার জেরে চলেছিল গুলি মালদায়। ইংরেজবাজার থানার নঘরিয়া গ্রামে যে ঘটনা ঘটেছিল। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় গত কয়েক মাসে একাধিক শুটআউটের ঘটনা ঘটে। এর আগে দুই ব্যবসায়ীর বিবাদে হাওড়ার ডোমজুড়ে শ্যুটআউট হয়। ডোমজুড়ের জালান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে জমি দখলকে কেন্দ্র করে বিবাদে চলল গুলি চলেছিল।

আরও পড়ুন:সায় নেই পরিবারের, নিজেরাই পরিণতি দিলেন সম্পর্ককে, মালদায় মন্দিরে বিয়ে সারলেন দুই তরুণী

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget