এক্সপ্লোর

Malda News: সায় নেই পরিবারের, নিজেরাই পরিণতি দিলেন সম্পর্ককে, মালদায় মন্দিরে বিয়ে সারলেন দুই তরুণী

Same Sex Marriage: ডিক্যাল কলেজ সংলগ্ন হ্যানটা কালীবাড়ি মন্দিরে, বুধবার গভীর রাতে বিয়ে সেরেছেন পপি মণ্ডল এবং প্রতিমা বিশ্বাস।

করুণাময় সিংহ, ইংরেজবাজার: সমকামী সম্পর্ক অপরাধমুক্ত হলেও, সমকামী বিবাহ আজও আইনস্বীকৃত নয়। কিন্তু মনের সম্পর্ক সিলমোহরের অপেক্ষা থোড়াই করে! সেই মতোই মালদায় দুই প্রাপ্তবয়স্ক তরুণী বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। মন্দিরে গিয়ে বিবাহ সেরেছেন তাঁরা। গলায় মালা পরে, সিঁদুরদানের মাধ্যমেই মনের সম্পর্ককে পরিণয়সূত্রে বেঁধে নিয়েছেন। তাঁদের বিয়ে দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। এলাকায় এখন মুখে মুখে ফিরছে দুই নারীর বিবাহের আখ্যান।

মালদার ইংরেজবাজারের ঘটনা। সেখানে মেডিক্যাল কলেজ সংলগ্ন হ্যানটা কালীবাড়ি মন্দিরে, বুধবার গভীর রাতে বিয়ে সেরেছেন পপি মণ্ডল এবং প্রতিমা বিশ্বাস। তাঁরা দু'জনই প্রাপ্তবয়স্ক। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। সেই সম্পর্ককে পরিণয়সূত্রে বাঁধতে মন্দিরে হাজির হন তাঁরা। সেখানে মাল্যদান, সিঁদুরদানের মাধ্যমে বিয়ে সারেন। তাঁদের এই বিয়ের সাক্ষী হতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। তবে দুই তরুণীর বাড়ির লোকজনের এই বিয়েতে সায় নেই বলে জানা গিয়েছে। 

পপি বামনগোলা থানার অন্তর্গত নালাগোলার বাসিন্দা। প্রতিমার বাড়ি কালিয়াচক থানা এলাকায়। তাঁরা জানিয়েছেন, ফোনে কথা এবং মেসেজ আদানপ্রদানের মাধ্যমে প্রথম বন্ধুত্ব গড়ে ওঠে তাঁদের মধ্যে। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব প্রেমের সম্পর্ক হয়ে ওঠে। দীর্ঘদিন ধরেই এই সম্পর্কে ছিলেন তাঁরা। পরস্পরকে ভালবাসেন, তাই বিবাহবন্ধনে আবদ্ধ হতেও ইচ্ছুক ছিলেন। কিন্তু এ ব্যাপারে পরিবারের সদস্যদের সমর্থন পাননি। তাই পারস্পরিক সম্মতিতে নিজেদের সম্পর্ককে পরিণয়সূত্রে বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: Rahul Gandhi: বাংলায় প্রবেশ করেই যাত্রায় কাটছাঁট, আচমকা দিল্লি ফিরে যাচ্ছেন রাহুল

নবদম্পতি জানিয়েছেন, বাড়ির লোকের থেকে সমর্থন না পেয়েই বাড়ি থেকে পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। সমাজের নিন্দা, সমালোচনাকে ভয় পান না তাঁরা। তাঁদের ভালবাসার জয় হয়েছে বলে জানিয়েছেন পপি এবং প্রতিমা। যদিও এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার এলাকায়। ওই দুই তরুণীকে নিয়ে আলোচনা সর্বত্র। তাঁদের সম্পর্ক নিয়েও শুরু হয়েছে কাটাছেঁড়া। ওই দুই তরুণীর পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি বিষয়টি নিয়ে।

বিশ্বের একাধিক দেশে সমকামী বিবাহের সামাজিক এবং আইনি স্বীকৃতি রয়েছে। ভারতে সমকামী সম্পর্ক অপরাধমুক্ত হয়েছে অনেক আগেই। দুই সমকামী ব্যক্তির একসঙ্গে বসবাস করাতেও কোনও বিধিনিষেধ নেই। তাঁরা চাইলে গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হতেই পারেন, তবে আইন অনুযায়ী, সেই বিয়ে নথিভুক্ত করানো যায় না। অতি সম্প্রতি সমকামী যুগলদের আরও একাধিক সুবিধা প্রদান করেছে সুপ্রিম কোর্ট, যার মধ্যে রয়েছে, রেশন কার্ড, পেনশন, গ্র্যাচুইটি এবং উত্তরাধিকার সংক্রান্ত বিষয়। সমকামী যুগলদের বিয়ের বিষয়টি কেন্দ্রের উপরই ছেড়েছে সুপ্রিম কোর্ট।

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Update: উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
কলকাতার NRS হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা, X-RAY রুমেই ভেঙে পড়ল ছাদ
কলকাতার NRS হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা, X-RAY রুমেই ভেঙে পড়ল ছাদ
Road Accident: শহরে জোড়া দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটল সেক্টর ফাইভ ও বেহালাতে, আহতরা হাসপাতালে
শহরে জোড়া দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটল সেক্টর ফাইভ ও বেহালাতে, আহতরা হাসপাতালে

ভিডিও

Nimta Accident: নিমতায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক হোমিওপ্যাথি চিকিৎসকের!
Sujit Bose | দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে আত্মীয়দের নামে সম্পত্তি | স্ক্যানারে সুজিতের আত্মীয়রা
Park Street Gold loot | পার্ক স্ট্রিটের কারনানি ম্যানসন থেকে ২ কোটি টাকার সোনা লুঠ #kolkata
Weather Update | কলকাতায় ২ দিনে ৫ ডিগ্রি পারদ পতন, স্বাভাবিকের নীচে সর্বনিম্ন তাপমাত্রা
PM Modi: সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget