এক্সপ্লোর

Malda: নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু স্কুটার চালকের

সকাল সাড়ে ৮টা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে

করুণাময় সিংহ, মালদা: কালিয়াচকের সুজাপুরে লরি ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল স্কুটার চালকের। সকাল সাড়ে ৮টা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, পেশায় কাঠের মিস্ত্রি ওই ব্যক্তি কাজে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে স্কুটারের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটার চালকের। লরির চালক পলাতক। 

সম্প্রতি হাওড়াতেও নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি দুর্ঘটনা ঘটে। সম্প্রীতি উড়ালপুল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় লরি। চালক আহত হলেও, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি ২৩ অগাস্ট ভোর সোয়া ৫টা নাগাদ ডাকঘর মোড়ের কাছে সম্প্রীতি উড়ালপুলের ওপর থেকে নিচে পড়ে যায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার লরি। নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল হয়ে যায় গাড়িটি। অছিপুরে ফুড কর্পোরেশনের গুদাম থেকে পণ্য নামিয়ে তারাতলার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। তবে অল্পের জন্য প্রাণরক্ষা হয় চালকের। ঘটনায় আহত হন তিনি।

ঘটনার পরই সেখানে পৌঁছয় পুলিশ। যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। প্রসঙ্গত, ১১ জানুয়ারি ২০১৯ কলকাতার সঙ্গে মহেশতলা বাটানগর সহ  বিস্তীর্ণ এলাকার যোগাযোগের সুবিধার জন্য বজবজ ট্রাঙ্ক রোডের উপর উদ্বোধন হয় সম্প্রীতি ফ্লাইওভারের। 

পূর্ত দফতরের তরফ থেকে ফ্লাইওভারের নিচের দুই লেনের রাস্তার দেখভালের দায়িত্বও তখন থেকে নেয় কেএমডিএ। সম্প্রতি রাস্তার বেহাল দশার কথাও উঠে আসে। বড় বড় গর্ত থেকে রাস্তার পিচ ওঠা চেহারা, কোথাও আবার গর্তে জমে জল। স্থানীয়দের অভিযোগ এই রাস্তা কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। 

এমনকী সাম্প্রতিক বৃষ্টিতে এক বহুতল আবাসনে তিনদিন ধরে জলমগ্ন, এমনটাই দাবি এখানকার আবাসিকদের। সম্প্রতি দ্বিতীয় হুগলি সেতু ও সাঁতরাগাছি ব্রিজে রক্তাক্ত দুই বাইক আরোহী।দু’জনকেই ভর্তি করা হয়েছে এসএসকেএমে। মারণ মাঞ্জা-সুতো। একই দিনে জোড়া দুর্ঘটনা ঘটেছিল।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget