এক্সপ্লোর

Malda News:নেতাজির জন্মজয়ন্তীতে একমঞ্চে শাসক-বিরোধী, 'জাতীয় ছুটি' ঘোষণার প্রশ্নে একহাত সুজনের

TMC CPM Share Stage:নেতাজির জন্মদিনে এক মঞ্চে শাসক বিরোধী। মালদায় দেখা গেল এই ছবি।

করুণাময় সিংহ, মালদা: নেতাজির জন্মদিনে (Netaji Subhash Chandra Bose Birth Anniversary) এক মঞ্চে শাসক বিরোধী। মালদায় দেখা গেল এই ছবি। ওই মঞ্চ থেকেই সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (CPM Leader Sujan Chakraborty) অভিযোগ করলেন, যাঁরা ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করতে পারেন না, তাঁরাই ২২ তারিখ অর্ধদিবস ছুটি ঘোষণা করেছিলেন। 

কী হল?
আজ, মঙ্গলবার, ইংরেজবাজার পুরসভার উদ্যোগে নেতাজি মোড়ে সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনের আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চে হাজির ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী-সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলারা। একই সঙ্গে দেখা যায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকেও।  শাসক দলের নেতা-নেত্রীদের সঙ্গে নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন তিনি।  পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'মালদা শহরের সবকটি স্কুল-ক্লাব-রাজনৈতিক দল একসঙ্গে মিলে নেতাজির জন্মদিন পালন করছে। খুব ভালো লাগছে।  আমরা সকলে তাঁর ভক্ত। এখানে রাজনৈতিক কোনও ব্যাপার নেই। আমাকে ডেকেছে, আমরা এসেছি।'  মাল্যদান কর্মসূচির পর এই অনুষ্ঠান মঞ্চ থেকে ২৩শে জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করার পক্ষে বিজেপিকে একহাত নেন সুজন।
পরে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, 'আমরা পুরসভার পক্ষ থেকে মাল্যদান করছিলাম। ঠিক সেই সময় সিপিএম নেতা সুজন চক্রবর্তী এখানে আসেন। আমরা মাল্যদান করতে তাঁকেও আমন্ত্রণ জানাই। এটা আমাদের নাগরিক দায়িত্ব।' 

বারাসতে ভাগবত...
অন্য দিকে নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষ্যে বারাসতে জনসভা করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'অনেক জাতি-উপজাতি-ভাষা-ধর্ম রয়েছে। তবে দেশ এই সমস্ত কিছুর উপরে, এমনই মনে করতেন নেতাজি।' তাঁর সংযোজন, 'ব্রিটিশ সাম্রাজ্যে কখনও সূর্যাস্ত হয় না, এই ধরনের অহংমিশ্রিত কথা বলতেন ঔপনেবেশিক শাসকরা। সেই তাঁদের গদি ছাড়তে বাধ্য করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।' তবে এ কাজের পথে প্রধান বাধা যে শক্তির অভাব ছিল, সে কথাও মনে করান ভাগবত। সেই সূত্রে নেতাজির 'বীরত্বের' স্মৃতিচারণা শোনা যায় তাঁর মুখে। বলেন, 'সেই শক্তিও জোগাড় করেছিলেন সুভাষচন্দ্র বসু। ভারতের বাইরে গিয়ে, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও শক্তি জোগাড় করেছিলেন। এর জন্য ইউরোপের একপ্রান্ত থেকে জাপান পর্যন্ত, জলের তলা দিয়ে সফর করেন তিনি এসেছিলেন। অসম সাহসিকতার পরিচয়!' ভারতের এই বীরসন্তানের সাহসিকতার কথা বলতে গিয়ে এর পরই আরএসএস প্রধানের মুখে শোনা যায়, নেতাজির দেশপ্রেমের কথা। ভাগবত মনে করান, নানা বৈচিত্র্য সত্ত্বেও সুভাষচন্দ্র বসু মনে করতেন দেশ সব কিছুর ঊর্ধ্বে।

আরও পড়ুন:'সকাল ৯টার মধ্যে হাসপাতালের বহির্বিভাগ চালু করতেই হবে', নয়া সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

 

 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget