এক্সপ্লোর

Malda: 'মুক্তিপণ চেয়ে ফোন আসে', মালদায় TMC পঞ্চায়েত সদস্যার স্বামীর রক্তাক্ত দেহ উদ্ধার; গোষ্ঠীদ্বন্দ্বের জের ?

Dead Body Recovered : গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন সাদেক আলি। তিনি ছিলেন শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা আনোয়ারা বিবির স্বামী

করুণাময় সিংহ, মালদা : মালদার (Malda) পুকুরিয়ায় তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্যার স্বামীর রক্তাক্ত দেহ উদ্ধার। গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন তৃণমূল কর্মী সাদেক আলি। মুক্তিপণ চেয়ে ফোনও আসে বলে দাবি করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যা। সাদেক আলিকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। দলেরই একাংশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। যদিও এনিয়ে এখনও দলের প্রতিক্রিয়া মেলেনি।

পরিবার ও তৃণমূলের একাংশের তরফে অভিযোগ করা হচ্ছে, দলে অন্তর্কলহের ফলেই খুন হতে হয়েছে সাদেক আলিকে। এলাকায় পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিলই। দল যাকে প্রধান করতে চেয়েছিল, তাতে সম্মতি দেননি তৃণমূলের চার জন পঞ্চায়েত সদস্য। এই চার জন সদস্য কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বোর্ড গঠন করেন। যদিও সেখানে তৃণমূলের প্রধান নির্বাচিত হয়েছেন। এই ঘটনার পর থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই সাদেক আলিকে খুন করা হয়েছে বলে অভিযোগ। 

গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন সাদেক আলি। তিনি ছিলেন শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা আনোয়ারা বিবির স্বামী। জানা যাচ্ছে, রাতে একবার ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। ১ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। এরপর আজ সকালে তাঁর ছেলের ফোনে কল আসে। নতুন করে ২ লক্ষ টাকা দাবি করা হয়। ফোন আসার ঘণ্টা তিনেক পরে অবশ্য বাড়ি থেকে দেড়শো থেকে দু'শো মিটার দূরে ঝোপ থেকে সাদেক আলির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। পুকুরিয়া থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গত মাসের ২৯ তারিখে মালদাতেই জমি নিয়ে বিবাদের জেরে খুন হন সইদুর রহমান নামে এক তৃণমূল কর্মী। খুনের অভিযোগ ওঠে কংগ্রেস নেতা এমদাদুল হক সহ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। 

দিনের আলোয়, সবার চোখের সামনে খুন । ঘরে ঢুকে পরপর গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকেন মালদার চাঁচলের জালালপুরের বাসিন্দারা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৩২ বছরের সইদুর রহমানের। নিহতের পরিবার অভিযোগ করে, এক বিঘা জমি নিয়ে ৩-৪ বছর ধরে স্থানীয় কংগ্রেস নেতা এমদাদুল হকের পরিবারের সঙ্গে বিবাদ চলছে। মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত।

অভিযোগ, দলবল নিয়ে জমি দখল করতে যান কংগ্রেস নেতা। বাধা দেওয়ায়, সইদুরের বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। মাথায় ও বুকে গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় সইদুরের। দেহ তুলতে বাধা দিয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়দের একাংশ। উত্তেজিত জনতা লাঠি হাতে অভিযুক্তদের বাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ আটকে দেয়।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget