এক্সপ্লোর

Bomb Recover: ভোট মিটলেও মিলছে না স্বস্তি, ফের বোমা উদ্ধার মালদায়

Malda News: বাগানের মধ্যে বোমার স্তূপ, চাষের খেতে মজুত বোমা। ভোটপর্ব শুরু হওয়ার আগে থেকেই জেলায় জেলায় চলছে বোমা উদ্ধার।

করুণাময় সিংহ, মালদা: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) মিটলেও বোমার স্তূপে মালদা (Malda)। জেলার বিভিন্ন প্রান্ত থেকে চলছে বোমা উদ্ধার। এভাবে একের পর এক বোমা উদ্ধারে ভীত-সন্ত্রস্ত গ্রামবাসীরা। পঞ্চায়েত ভোটের জন্যই এত বোমা মজুত করা হয়েছিল বলে তাদের আশঙ্কা। কে বা কারা বোমা মজুত করেছিল, তা নিয়ে চলছে শাসক-বিরোধী তরজা।

বোমার স্তূপে মালদা: বাগানের মধ্যে বোমার স্তূপ, চাষের খেতে মজুত বোমা। ভোটপর্ব শুরু হওয়ার আগে থেকেই জেলায় জেলায় চলছে বোমা উদ্ধার। মালদায় একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি জায়গা থেকে বোমা উদ্ধার করল পুলিশ। বৈষ্ণবনগরের চন্দ্র মোহনদাস গ্রাম। সেখানে লিচু বাগানের মধ্যে দু'টি বস্তায় রাখা ছিল বোমা। শুক্রবার গ্রামবাসীদের চোখে পড়ে। পরে পুলিশ গিয়ে এলাকা ঘিরে ফেলে। বোমা নিষ্ক্রিয় করতে বম্ব ডিসপোজাল স্কোয়াডে খবর দেওয়া হয়। অন্যদিকে, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের পিছনেই ধান জমি। সেখানে জমির মধ্যে লুকোনো ছিল ৩টি তাজা বোমা। শুক্রবার স্থানীয়রাই থানায় খবর দেন। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। পঞ্চায়েত ভোট শুরুর আগেও মালদায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে।

২২ জুন ২০২৩ রতুয়ার চাঁদমণি বালুপুর গ্রামে চাষের জমিতে ৫০-টির মতো কৌটো বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ১৩ জুলাই ২০২৩ ভোটের এক সপ্তাহ পর, চাঁচলে বোমা উদ্ধার হয় স্কুলের মধ্যে থেকে। অন্য়দিকে, কালিয়াচকে বোমা বাঁধতে গিয়ে মৃত্য়ু হয় একজনের। এবার বৈষ্ণবনগর ও হরিশ্চন্দ্রপুরে বোমা উদ্ধার হল। ভোটপর্ব মিটেছে। তারপরও মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক কাটছে না মালদাবাসীর।

এদিকে দু'জায়গা থেকে জাল নোট উদ্ধারের ঘটনায় মালদায় গ্রেফতার ৩। পুলিশের দাবি, ধৃতের জাল নোটের পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজারের বাঁধাপুকুর মোড় থেকে দু'জনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। তৃতীয় ব্যক্তিকে গ্রেফতার করা হয় কালিয়াচক থেকে। পুলিশ সূত্রে খবর, ইংরেজবাজারের বাঁধাপুকুর মোড় থেকে ধৃত ২ জন বিহারের বাসিন্দা। তাদের কাছ থেকে দেড় লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয় বলে খবর। এসটিএফ সূত্রে খবর, জাল নোটগুলি কালিয়াচক থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্য দিকে, কালিয়াচক থেকেও ১ লক্ষ ৯৮ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। কালিয়াচকের নলদাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে রবিউল মিঞাঁ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে খবর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Birbhum News: জমি দখলের চেষ্টার অভিযোগ, TMC কাউন্সিলরকে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের


সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget