এক্সপ্লোর

Malda News: 'বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে দেওয়াল লিখেও প্রাপ্য টাকা মেলেনি', ধর্নায় লিখন শিল্পী

সামনেই অটল বিহারী বাজপেয়ীর মূর্তি। আর তার পাদদেশেই ধর্নায় বসে বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্লোগান। যিনি স্লোগান দিচ্ছেন তিনি কোনও রাজনৈতিক দলের কর্মী নন। একজন দেওয়াল লিখন শিল্পী! 

করুণাময় সিংহ, মালদা: বিধানসভা নির্বাচনে (Assembly Election) বিজেপি (BJP)  প্রার্থীর হয়ে দেওয়াল লিখেও মেলেনি প্রাপ্য টাকা। এই অভিযোগে পুরাতন মালদার (Malda) সাহাপুরে ধর্নায় বসলেন দেওয়াল লিখন শিল্পী। অভিযোগ অস্বীকার করে পাল্টা রাজ্যের শাসক দলের চক্রান্তকেই দায়ী করেছেন মালদার বিজেপি বিধায়ক। গেরুয়া শিবিরকে কটাক্ষ তৃণমূলের (TMC)। 

সামনেই অটল বিহারী বাজপেয়ীর মূর্তি। আর তার পাদদেশেই ধর্নায় বসে বিজেপি (BJP) বিধায়কের বিরুদ্ধে স্লোগান। যিনি স্লোগান দিচ্ছেন তিনি কোনও রাজনৈতিক দলের কর্মী নন। একজন দেওয়াল লিখন শিল্পী! পুরাতন মালদার (Malda) সাহাপুরে এই অভিনব ধর্না ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। 

ভোটের প্রচারের অন্যতম হাতিয়ার দেওয়াল লিখন। নির্বাচনের আগে তাই হাঁফ ছাড়ার সময় মেলে না দেওয়াল লিখন শিল্পীদের। কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে করা সেই পরিশ্রমের যোগ্য মূল্য যদি না মেলে? মালদার বিজেপি বিধায়ক গোপাল সাহার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দা ও পেশায় দেওয়াল লিখন শিল্পী রঞ্জিত দাস। তাঁর অভিযোগ, ভোটের পর একবছর কেটে গেলেও দেওয়াল লেখার সম্পূর্ণ পারিশ্রমিক দেননি মালদার বিজেপি বিধায়ক।

পুরাতন মালদা সাহাপুরের শিল্পী ও বাসিন্দা রঞ্জিত দাসের কথায়, মালদা ৫০০টি ওপর দেওয়াল লিখেছি। ৫২ হাজার টাকা পারিশ্রমিকের মধ্যে এখনও পর্যন্ত পেয়েছি মাত্র ২০  হাজার টাকা পেয়েছি। বিজেপি বিধায়ককে বারবার বললেও সুরাহা হয়নি। তাই ধর্নায় বসেছি। অভিযোগ অস্বীকার করে পাল্টা রাজ্যের শাসক দলের চক্রান্তকেই দায়ী করেছেন মালদার বিজেপি বিধায়ক।

আরও পড়ুন: Kolkata Crime News : গলা টিপে খুন হবু বধূকে! পাকা দেখার ২ দিন পর গড়ফায় মর্মান্তিক মৃত্যু, সম্পর্কজনিত সমস্যা ?

মালদা বিজেপি বিধায়ক গোপাল সাহার কথায়, প্রার্থী টাকা খরচ করে না। নির্বাচনী কমিটি ছিল তারাই টাকা খরচ করেছে। টাকা না পেলে শিল্পী আমাকে জানাতেন। এর পেছনে তৃণমূলের ষড়যন্ত্র আছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget