এক্সপ্লোর

Malda News: মালদায় তৃণমূল কর্মী খুনে গ্রেফতার মূল অভিযুক্ত জাকির শেখ

Malda Arrest News: দিনের আলোয়, জনবহুল রাস্তায় খুন করা হল তৃণমূল কর্মীকে। ঘটনার ৩ মাথায় পুলিশের জালে মূল অভিযুক্ত।

করুণাময় সিংহ, মালদা: মালদায় খুন তৃণমূল কর্মী আতাউল হক। ঘটনায় এবার গ্রেফতার মূল অভিযুক্ত জাকির শেখ। তৃণমূল কর্মী খুনের ৩ দিনের মাথায় গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে। এর আগে গত ১৫ জানুয়ারি জাকির ঘনিষ্ঠ আমির হামজাকে গ্রেফতার করা হয়। এবার জালে আসল মাথা। 

ঠিক কী ঘটেছিল? 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ কালিয়াচকের সালেপুরে পঞ্চায়েতের তৈরি রাস্তার শিলান্য়াসে যান তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। সঙ্গে ছিলেন তাঁর ভাই এসারউদ্দিন ও তৃণমূল কর্মী আতাউল হক ওরফে হাসু। ফেরার সময়, ১২ নম্বর জাতীয় সড়কের লাগোয়া রাস্তায় তাঁদের ওপর হামলা চালায় ১০-১৫ জন। বেধড়ক মারধর করা হয় অঞ্চল সভাপতি, তাঁর ভাই ও তৃণমূল কর্মীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল কর্মী আতাউল হক ওরফে হাসুর। স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েতের রাশ কার হাতে থাকবে এবং এলাকার দখলদারি কে নেবে মূলত এই নিয়েই দুই তৃণমূল নেতা বকুল শেখ এবং জাকির শেখের বিবাদ। ২০১৬ সালে প্রায় একই সময়ে তৃণমূলে যোগ দেন বকুল শেখ ও জাকির শেখ। মাঝে জাকির কিছুদিনের জন্য় তৃণমূল ছে়ড়ে কংগ্রেসে যান। ২০২৪-এর ২৪ অক্টোবর জাকিরের তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে। সেই সময়কার ছবিতে মঞ্চে দেখা গেছিল মালদা জেলার তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সীকে। কিন্তু এখন সেই জাকিরের বিরুদ্ধেই তৃণমূলকর্মীকে খুনের অভিযোগ ওঠার পর, তাঁকে চিনতেই পারেননি না তৃণমূলের সেই জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। 

এর আগে জাকির শেখের খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালায় পুলিশ। মুর্শিদাবাদ থেকে স্নিফার ডগ নিয়ে আসে পুলিশ। কালিয়াচক থেকে সুজাপুরের দিকে জাতীয় সড়ক ধরে অনেকখানি দৌঁড়ে এসে এই আমবাগানের কাছে এসে পুলিশ কুকুর দাঁড়িয়ে যায়। এছাড়াও আনা হয়েছে ড্রোন। ঘটনাস্থলের আশেপাশে বেশ কয়েকটি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। তার বেশ কয়েকটির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

২ জানুয়ারি খুন হন তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকার। গ্রেফতার হন তৃণমূলেরই আরেক দাপুটে নেতা। নিহত কিংবা আহতদের দেহে গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে মঙ্গলবার দাবি করেছিলেন মালদার পুলিশ সুপার। যদিও আহত তৃণমূল নেতার পরিবারের দাবি, হামলা চালানো হয়েছিল আগ্নেয়াস্ত্র হাতে। হামলার মুহূর্তের ছবিতে একজনের হাতে দেখা গেছে আগ্নেয়াস্ত্র। ঘটনাস্থলেও পড়ে থাকতে দেখা গেছে গুলি। নিহত তৃণমূল কর্মীর মেয়ে বলেন, "৩টে গুলি লেগেছে। আমরা শাস্তি চাই। নাসিমের শাস্তি চাই। জাকিরের শাস্তি চাই। আমরা শাস্তি চাই।''

আরও পড়ুন: Midnapore Medical college: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু, চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করল CID

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget