এক্সপ্লোর

Mamata Banerjee: 'বিধানসভায় অসভ্যতা করছে, স্পিকারকে ব্যবস্থা নিতে বলব' শুভেন্দুকে আক্রমণ মমতার

Mamata Attack Suvendu: 'কেউ কোনও কর্মসূচি নিলে আমরা কেউ বাধা দিই না।' বললেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: বিধানসভায় (WB Assembly) বেনজির স্লোগান সংঘাতে তৃণমূল-বিজেপি। বিধানসভায় ঢুকে চোর চোর স্লোগান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ বিজেপি বিধায়কদের। যা নিয়ে এবার কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের: এদিন তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি শেষে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। শুভেন্দু অধিকারী উদ্দেশে কড়া ভাষায় মন্তব্য করেন তিনি। স্পিকারকে ব্যবস্থা নিতে বলব বলে হুঁশিয়ারিও দেন তৃণমূল নেত্রী। পাশাপাশি আমাকে নরেন্দ্র মোদি, অমিত শাহ দেখিয়ে লাভ নেই বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। 

কী ঘটেছিল বিধানসভায়? 

এদিন ধর্মতলায় অমিত শাহের সভা ছিল। সেই সভা শেষ হওয়ার পরই বেনজির পরিস্থিতি তৈরি হয় বিধানসভা চত্বরে। চোর চোর স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেখানে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সেই সময় আম্বেদকরের মূর্তির সামনে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূল।  ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের জন্য চাপ বাড়াতে কালো পোশাকে অম্বেডকর মূর্তির সামনে বিক্ষোভে সামিল হন তৃণমূল বিধায়করা। যার নেতৃত্বে ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। পাল্টা, তৃণমূলের তরফেও শুভেন্দুকে লক্ষ্য করে 'চোর, চোর' রব ওঠে (West Bengal Assembly)। 

কী বললেন মুখ্যমন্ত্রী? 

আচমকাই বিধানসভায় এদিন প্রবেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিৎকার করে 'চোর, চোর, মমতা চোর। চাকরি চোর মমতা, ডিএ চোর মমতা' বলতে থাকেন তিনি। তাঁর সঙ্গে থাকা বিজেপি-র অন্যরা একই রব তোলেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে মাটিতে বসে পড়েন শুভেন্দু। ঘটনাস্থলে এসে পৌঁছয় লালবাজারের স্পেশাল ফোর্স। তৃণমূল এবং বিজেপি-র মাঝখানে কার্যত ঢাল হয়ে দাঁড়ায় তারা। এদিন এনিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় দিনের কর্মসূচি শেষে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,  "বিধানসভায় অসভ্যতা করছে।  স্পিকারকে ব্যবস্থা নিতে বলব। আমাকে নরেন্দ্র মোদি, অমিত শাহ দেখিয়ে লাভ নেই। সারাজীবন লুঠ করেছে। গদ্দারদের আমাদের কেউ ভয় পায় না। কেউ কোনও কর্মসূচি নিলে আমরা কেউ বাধা দিই না।" 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Sukanta Majumder: 'মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো অমিত শাহর ভয়ে ঘর থেকে বেরোচ্ছেন না' কটাক্ষ সুকান্তর

সেরা শিরোনাম

Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget