এক্সপ্লোর

Sukanta Majumder: 'মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো অমিত শাহর ভয়ে ঘর থেকে বেরোচ্ছেন না' কটাক্ষ সুকান্তর

Amit Shah BJP Rally: ধর্মতলার সভা থেকে তৃণমূলকে আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

কলকাতা: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election 2023)। ধর্মতলায় বিজেপির মেগা সমাবেশে উপস্থিত হয়েছিলেন অমিত শাহ (Amit Shah)। আর সেই সভা থেকেই তৃণমূলকে আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। একযোগে কটাক্ষ করলেন পুলিশ প্রশাসনকেও হুঁশিয়ারির সুরে তিনি বললেন, 'ঝান্ডা আর ডাণ্ডাকে ঠান্ডা করবে বিজেপি।'

তৃণমূলকে আক্রমণ সুকান্তর: এদিন রাজ্য বিজেপির সভাপতি বলেন, "মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো অমিত শাহর ভয়ে ঘর থেকে বেরোচ্ছেন না। ভয় পাচ্ছেন, ভাবছেন ধরে নিয়ে যাবে। পুলিশ প্রশাসন বাধা দিয়েছে, এদের চিনে রাখুন। ঝান্ডা আর ডাণ্ডাকে ঠান্ডা করবে বিজেপি। লোকসভা ভোটে অমিত শাহর ৩৫ আসনের লক্ষ্যমাত্রা পার করব। এই বার, ৩৫ পার।'

এদিনের সভা থেকে অমিত শাহ বলেন, “২০২৪-এ মোদি সরকারকে ফিরিয়ে আনতে হবে। ২০২৬-এ বাংলায় বিজেপির সরকার গড়তে হবে। ভোট-হিংসা সবথেকে বেশি হয় বাংলায়। অনুপ্রবেশ বন্ধ করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্য়ায় সংসদে অনুপ্রবেশের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তিনিই অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড করে দিচ্ছেন।'' মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অমিত শাহ বলেন, "যে বাংলায় রবীন্দ্র সঙ্গীত শোনা যেত, সেখানে বোমার শব্দ শোনা যায়। আমি গুজরাতে কোনও নেতার বাড়ি থেকে এত টাকা উদ্ধার হতে দেখিনি। যে বাংলা গোটা দেশকে নেতৃত্ব দিত, সেই বাংলাকে দিদি ধ্বংস করে দিয়েছেন।''

পাশাপাশি বদলার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 'মোদিজির পাঠানো টাকা তৃণমূলের সিন্ডিকেট আত্মসাৎ করেছে। বিজেপি কর্মীদের খুন করেছেন, বিজেপির কর্মীরা প্রত্যেক খুনের বদলা নেবেন। ভোট দিয়ে রাজনৈতিক হত্যার বদলা নেবেন বিজেপি কর্মীরা।' শুধু তাই নয়, মমতা বন্দ্য়োপাধ্যায় দেশের নাম বদনাম করেছেন বলে এদিন বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেন, 'দেশে বাংলার বদমান করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। জ্যোতিপ্রিয়, অনুব্রত, পার্থ চট্টোপাধ্য়ায় দুর্নীতির দায়ে জেলে।ক্ষমতা থাকলে এদের সাসপেন্ড করুন দল থেকে।এখন দুর্গানাম জপ করছেন, ভাইপোর নাম এরা না মুখে আনে। যারা নিজেরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁরা দুর্নীতি দূর করতে পারবে না।' তাঁর অভিযোগ, "মমতা বন্দ্যোপাধ্য়ায় মোদিজিকে উন্নয়ন করতে দিচ্ছেন না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee: কালো পোশাক পরে বিধানসভার বাইরে TMC বিধায়কদের বিক্ষোভ, যোগ দিলেন মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget