এক্সপ্লোর

Mamata Banerjee : 'যারা শয়তান আমিই হই আর আপনিই' .... জয়নগরের ঘটনার পর কী বার্তা মমতার?

Mamata Banerjee To Police : রবিবার আলিপুর বডিগার্ড লাইন্সের পুজোয় গিয়ে পুলিশকে কড়া হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অপরাধের প্রতি জিরো টলারেন্ট হতে হবে, আবারও সেই বার্তা দিলেন তিনি।

কলকাতা : 'রাজা চলে বাজার তো কুত্তা ভোকে হাজার। এটা মাথায় রাখতে হবে যে কাজ করবে গালাগালি সেই খাবে এটা কলিকালের নিয়ম।'

আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুন থেকে একের পর এক ঘটনায় ইতিমধ্য়েই প্রবল সমালোচনার মুখে পড়েছে পুলিশ।এই প্রেক্ষাপটেই রবিবার আলিপুর বডিগার্ড লাইন্সের পুজোয় গিয়ে পুলিশকে কড়া হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আর জি কর-এ ধর্ষণ-খুনের ঘটনায়, ইতিমধ্য়েই প্রবল সমালোচনার মুখে পড়েছে পুলিশ। সরানো হয়েছে দুজন আইপিএস অফিসারককে। গ্রেফতার হয়েছেন একজন ওসি। সম্প্রতি বাঁশদ্রোণীতে পে লোডারের ধাক্কায় পড়ুয়া মৃত্যুর ঘটনায় ওসিকে কাদা জলে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। জয়নগরের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে ফাঁড়িতে ভাঙচুর চালায় সাধারণ মানুষ। এই প্রেক্ষাপটেই রবিবার আলিপুর বডিগার্ড লাইন্সের পুজোয় গিয়ে পুলিশকে কড়া হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অপরাধের প্রতি জিরো টলারেন্ট হতে হবে, আবারও সেই বার্তা দিলেন তিনি। বললেন,  'আমাদের এখানে ৩টে ফাঁসির আদেশ ইতিমধ্যেই হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পকসো কোর্টে করে ৩ মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে।' 

পুলিশকে বাইরে থেকে 'কুল' ও ভিতরে 'বোল্ড' হওয়ার বার্তা দিলেন রাজ্যের পুলিশ মন্ত্রী। 'যারা শয়তান আমিই হই আর আপনিই হোন তাঁদের কোনওরকম ক্ষমা করবেন না, সে যেই হোক। কড়া পদক্ষেপ নিন। সরকার পুরোপুরি পুলিশ ফোর্সের সঙ্গে আছে। সত্যের জয় হোক। ' 

বারবার, সাধারণ মানুষের ক্ষোভের মুখে পুলিশ। প্রশ্ন উঠছে তাঁদের কর্মদক্ষতা নিয়ে। কিন্তু, মুখ্যমন্ত্রী বললেন, মানুষকে বিপদে পড়লে এই উর্দিধারীদের সাহায্যই প্রথম চাইতে হয়। আর তাঁরা 'ফুলিশ' নয় ! 'আপনার বাড়ির সামনে অপরাধ হলে, সেই পুলিশকে গিয়েই আগে আপনাকে ডাকতে হয়। তাঁদের সবাইকে সরিয়ে দিতে হবে! অন্যায়টা জানল না, অপরাধ হয়ে গেল! কেউ যদি অন্যায় করে তাঁর বিরুদ্ধে সাজা হওয়া দরকার। কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয়, তাহলে যাঁরা এই অপরাধ করেছে তাঁদের শাস্তি হবে তো? আমি অপেক্ষা করবে সেদিনের জন্য।' 

পুলিশের উদ্দেশে আরও কড়া হওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'মনে রাখবেন আরও শক্তিশালী হতে হবে। পুরোপুরি কাজটা সামলাতে হবে। ওপরে থাকবেন 'কুল' আর ভিতরে থাকবেন 'বোল্ড'। এটা মাথায় রাখতে হবে। রাফ এ্যান্ড টাফ থাকতে হবে। কখনও কখনও নরম হতে হবে। আপনাদের কাজের ধারা মানবিকতা। '

আরও পড়ুন :

পার্ক স্ট্রিটের থানার রেস্ট রুমে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, সাসপেন্ড অভিযুক্ত SI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget