এক্সপ্লোর

Park street News: পার্ক স্ট্রিটের থানার রেস্ট রুমে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, সাসপেন্ড অভিযুক্ত SI

Park street News: কর্তব্যরত একজন মহিলা সিভিক ভলান্টিয়ারকে পুজোর পোশাক দেওয়ার নামে ডেকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল পার্ক স্ট্রিট থানার একজন এস আইয়ের বিরুদ্ধে।

কলকাতা: RG কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকে ধর্ষণ ও খুনের (RG Kar Doctor Death Case) ঘটনা নিয়ে যখন উত্তাল রাজ্য। চারিদিকে দোষীদের শাস্তি ও থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হচ্ছেন বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষরা। এর মাঝেই পার্ক স্ট্রিট থানার (Park street Thana) রেস্ট রুমে একজন মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি (Physical harassed) করার অভিযোগ উঠল ওই থানাতেই কর্মরত একজন সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। 

এই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ক্রাইম, ডিসি সাউথ ও পার্ক স্ট্রিট থানার ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা সিভিক ভলান্টিয়ার। তারপরই অভিযুক্ত এসআইকে সাসপেন্ড করা হয়েছে বলে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে পার্ক স্ট্রিট থানায় সিভিক ভলান্টিয়ার পদে যোগ দিয়েছিলেন ওই মহিলা। তারপর থেকে সেখানেই কর্মরত ছিলেন তিনি। গত ৪ অক্টোবর রাতে ডিউটি জয়েন করার পর রাত একটা ১০ মিনিটে থানার তিন তলায় অবস্থিত রেস্ট রুমে ওই সিভিক ভলান্টিয়ারকে ডেকে পাঠিয়ে পুজোর পোশাক দেন অভিযুক্ত এসআই। আর পোশাক দেওয়ার পর অভিযুক্ত এসআই ওই সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ঘটনারটির সময় অভিযুক্ত মত্ত অবস্থায় ছিলেন বলেও অভিযোগ। শ্লীলতাহানির ঘটনার পর নিচে নেমে এসে পার্ক স্ট্রিট থানার সেই সময়ে ডিউটি অফিসারের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিককে অভিযোগ জানাতে গেলে তিনি তা নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। এমনকী বিষয়টি মিটিয়ে নেওয়ারও পরামর্শ দেন তিনি।

কিন্তু, তাতে রাজি না হয় নিজের মামাকে ফোন করেন নির্যাতিতা। কিন্তু, তাঁর ফোন বন্ধ থাকায় মামার বন্ধুকে ফোন করে সমস্ত ঘটনা জানান তিনি। পরে স্পিড পোস্টের মাধ্যমে কলকাতার পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ক্রাইম, ডিসি সাউথের কাছে অভিযোগ জানান। এরপরই অভিযুক্তকে এসআইকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টির খবর ছড়িয়ে পড়তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পুলিশ মহলে। প্রশ্ন উঠছে থানার মধ্যেই যদি এভাবে একজন সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির ঘটনা ঘটে তাহলে সাধারণ মহিলারা কতটা সুরক্ষিত এই সমাজে তা নিয়ে প্রশ্ন উঠছে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: Joynagar News: জয়নগর কাণ্ডে কাঁটাপুকুর মর্গে তুলকালাম, ৪ বিরোধী নেত্রীর বিরুদ্ধে মামলা পুলিশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget