এক্সপ্লোর

Mamata Banerjee: 'সুস্থ থাকতে প্রাণ খুলে হাসুন' দাওয়াই মুখ্যমন্ত্রীর

Health Tips: বৃহস্পতিবার ভবানীপুরে কাঁসারি পাড়ার শীতলা মন্দিরের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এমন টিপস দিলেন তিনি।

কলকাতা: সুস্থ থাকতে গেলে প্রাণ খুলে হাসতে হবে। সুস্থ থাকার দাওয়াই দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বৃহস্পতিবার ভবানীপুরে কাঁসারি পাড়ার শীতলা মন্দিরের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বক্তব্য রাখার সময় এমন টিপস দিলেন মুখ্যমন্ত্রী। 

কী বললেন তিনি?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'মন বড় করতে হবে। বিশ্বাস করতে হবে মানুষকে। ভালকে দেখে শিখুন। ভাল কথা ভাবুন। মন খুলে হাসুন। দেখবেন জীবনা কত সুন্দর থাকবে, কত মধুর থাকবে।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'প্রাণ খুলে হাসুন, প্রাণ খুলে হাসার জন্য লাফিং ক্লাবে (Laughing Club) যাওয়ার দরকার নেই। তার জন্য বাড়ির সামনে যাঁরা পাড়া-প্রতিবেশীর আছেন, তাঁদের সঙ্গে মিশুন, কথা বলুন, হাসুন। অফিসে যারা বন্ধুবান্ধব আছে তাঁদের সঙ্গে কথা বলুন, হাসুন। বন্ধুদের সঙ্গে কথা বলুন। যে যেখানে কাজের মধ্যে আছেন সে সেখানে হাসুন।'

সিঙ্গুরের সময়ের একটি ঘটনা:
তিনি আরও বলেন, 'আমি সব ধর্ম মানি, ইদের সময় রোজা ভাঙাতে চাই, ইফতারেও যাই, গুরুদ্বারে হালুয়া চেয়ে খাই। দুর্গাপুজোয় ভোগ খাই।' তিনি সিঙ্গুর আন্দোলনের সময়ের একটি ঘটনাও বলেন। মুখ্যমন্ত্রী বলেন, 'যখন সিঙ্গুর নিয়ে জমির আন্দোলন চলছিল, অনশন করছিলাম। যেদিন শুরু করলাম সেদিন মা সন্তোষীর ব্রত শুরু করলাম। ঠাকুরের কাছে বলেছিলাম। কৃষকরা জমি ফিরে পেলে ছোট্ট মন্দির করে দেব এবং সন্তোষী মায়ের ব্রত করব। কাল আমি সেই মন্দিরটাই দেখতে যাব।' সম্প্রীতির বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমি সব ঠাকুরেরই সাধক, সব ধর্মের সাধক, সব ধর্মকেই নিজের ধর্ম বলে মনে করি। তিনি আরও বলেন, 'আমি সব ধর্ম মানি, ইদের সময় রোজা ভাঙাতে চাই, ইফতারেও যাই, গুরুদ্বারে হালুয়া চেয়ে খাই। দুর্গাপুজোয় ভোগ খাই।'
 
সম্প্রতি পুরুলিয়ার প্রশাসনিক মিটিংয়ে গিয়ে রোগা থাকার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর ওজন দেখে যার জীবনযাপন শুনতে চেয়েছিলেন তিনি। ওই ব্যাক্তি প্রতিদিন সকালে পকোড়া খান শুনে বিস্মিত হয়েছিলেন। তাঁকে পকোড়া খেতে বারণ করেছিলেন, আর বলেছিলেন রোজ হাঁটতে। ব্যায়াম করেন কিনা সেটাও জানতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত মমতা পরামর্শ দিয়েছিলেন একমাস সেদ্ধ ভাত খেয়ে থাকতে। প্রায়শই বিভিন্ন সমস্যায় সহজ ও ঘরোয়া সমাধান দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে (Chief Minister)। সম্প্রতি একটি প্রশাসনিক বৈঠতে শৌচাগার সংক্রান্ত একটি সমস্যা সমাধান করতে নিজের আমেরিকা সফরের একটি ঘটনা উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন তিনি।   

আরও পড়ুন: ইলিশ নাকি চিংড়ি? অর্ডার করলেই বাড়িতে হাজির জামাইষষ্ঠীর পদ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget