এক্সপ্লোর

Mamata Banerjee : কর্মিসভার মাঝে অসুস্থ এক বাচ্চা, বক্তব্য থামিয়ে জলের বোতল নিয়ে ছুটলেন মুখ্যমন্ত্রী

TMC : মঞ্চ থেকে নিজের জলের বোতল নিয়ে ছুড়ে দেন সেদিকে দাঁড়ানো কর্মী-সমর্থকদের উদ্দেশে। দ্রুত ওই কর্মীর চোখে-মুখে জল দেওয়ার পরামর্শ দিয়ে আরও জলের বোতল পাঠাতে বলেন।

আলিপুরদুয়ার : মাথার ওপর গনগনে সূর্যের আঁচ। আর্দ্রত-অস্বস্তি কার্যত আলামারা করে তুলছে শরীরকে। কিন্তু দলনেত্রীর সভা বলে কথা, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর অনেক আগেই প্যারড গ্রাউন্ড মাঠ ভরাতে শুরু করেছিলেন কর্মী-সমর্থকরা। ঘাসফুল শিবিরের (TMC) সমর্থকদের রাজ্য সরকারের কাজের খতিয়ান রেখে বিরোধীদের যখন একের পর এক আক্রমণ শানাচ্ছেন তৃণমূল সুপ্রিমো, তখনই ঘটে বিপত্তি।

চিন্তিত দলনেত্রী

মূল মঞ্চের ডান দিকে সংজ্ঞাহীন হওয়ার মতো অবস্থা হয় এক খুদের। মায়ের সঙ্গে এসে প্রচণ্ড রোদের তাপে অসুস্থ হয়ে পড়ে একটি বাচ্চা মেয়ে।  আর যে ঘটনা চোখ এড়ায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি তৎক্ষণাৎ বক্তব্য থামিয়ে ছুটে যান সেদিকে। মঞ্চ থেকে নিজের জলের বোতল নিয়ে ছুড়ে দেন সেদিকে দাঁড়ানো কর্মী-সমর্থকদের উদ্দেশে। দ্রুত ওই কর্মীর চোখে-মুখে জল দেওয়ার পরামর্শ দিয়ে আরও জলের বোতল পাঠাতে বলেন। পাশাপাশি মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাদ্যায় নির্দেশ দেন, 'এখনই কোনও ডাক্তার দেখিয়ে নাও।'

'প্রবল গরম ও রোদে ডিহাইড্রেশনের জন্য এরকমটা হতে পারে' বলে তারপরই মাইক হাতে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওই ঘটনার পরই 'কথা পরেও বলা যাবে' জানিয়ে দ্রুত নিজের বক্তব্য শেষ করেও দেন তিনি।

উত্তরবঙ্গ সফর

এই মুহূর্তে তিনদিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কাজের পাশাপাশি একাধিক দলীয় কর্মসূচিও রয়েছে তাঁর। তিনি উত্তরবঙ্গে পা রাখার আগেই পৃথক কোচ-কামতাপুর রাজ্যের দাবি তুলেছে কেএলও (KLO)। যে প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আক্রমণ, '‘কয়েকজন নেতা আমায় ভয় দেখাচ্ছে, ‘উত্তরবঙ্গ ভাগ নিয়ে হুমকি দিচ্ছে। বন্দুক ভোঁতা করে দেব।' পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, 'কারও উপর রাগ করে, দলটাকে ভুল বুঝবেন না। তৃণমূল না থাকলে, কোনও প্রকল্প আগামীদিনে হবে না। ভুল বোঝাবুঝি থাকলে, আমায় যা খুশি বলুন। ভুল আমরা করলে, সংশোধন করে নিই।'

আরও পড়ুন-'কোচ-কামতাপুর ভূখণ্ডে পা রাখলে রক্তগঙ্গা বইবে', মুখ্যমন্ত্রীর সফরের আগে হুমকি কেএলও প্রধানের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget