এক্সপ্লোর

Mamata Banerjee: ‘কারও পয়সায় চা পর্যন্ত খাইনি কখনও...’, ফের কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্থার অভিযোগ মমতার

Central Agencies: সোমবার একটি অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা।

অরিত্রিক ভট্টাচার্য, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাস: কেন্দ্রীয় সংস্থা (Central Agencies) দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে ফের অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার একটি রিয়েল এস্টেট সংস্থার অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রী বলেন, যতদিন না এই প্রতিহিংসা চরিতার্থ হচ্ছে, এই মামলা কখনও বন্ধ হবে না। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকার পাশাপাশি ইঙ্গিতপূর্ণ ভাবে বাংলার মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে জানলা কেনার প্রসঙ্গও। 

সোমবার ওই অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, "এটা শুধু আপনাদের নয়, অনেক সময় সমস্ত ব্যবসায়ীদের এজেন্সির সাহায্য়ে হেনস্থা করা হয়। আমার পরিবারকেও। যদিও জীবনে আমি চা খেতে একটা পয়সাও নিই না কারও কাছ থেকে। কিন্তু এটা রাজনৈতিক প্রতিহিংসা। ওসব নিয়ে ভাববেন না। যতদিন না এই প্রতিহিংসা চরিতার্থ হচ্ছে, এই মামলা কখনও বন্ধ হবে না।"

কোন প্রতিহিংসা চরিতার্থ করার কথা বলছেন মমতা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কারণ এর আগেও একাধিক বার কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। গত ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে বিস্ফোরক দাবি করেছিলেন তৃণমূল নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) গ্রেফতার করা হতে পারে বলে দাবি করেছিলেন।

আরও পড়ুন: WB Govt:'রাজভবনের চিঠির ভিত্তিতে কোনও কাজ নয়', রাজভবনের পাল্টা বিশ্ববিদ্যালয়গুলিকে বিজ্ঞপ্তি সরকারের

ওই মঞ্চে মমতার বক্তব্য ছিল, "আমি অনেক সরকার দেখেছি। কিন্তু এরকম প্রতিহিংসাপরায়ন সরকার দেখিনি। আমায় কালকে একজন মেসেজ দিচ্ছে, অভিষেককে ইলেকশনের আগে গ্রেফতার করব। কেন, কী করেছে দেখেছেন তো?"

আবারও কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্থার প্রসঙ্গ ফিরল মমতার মুখে। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকার পাশাপাশি ইঙ্গিতপূর্ণভাবে মমতার মুখে উঠে এল, 'কাপ-ডিশ' এমনকি জানলা ও চেয়ারের প্রসঙ্গও। তিনি বলেন, "আমি এটা বুঝি না, আপনি যদি কিছু কেনেন, এই ধরুন কাপ-ডিশ, ED কী পারে এটার তদন্ত করতে? যদি আপনি জানালা কেনেন? আর কিছু চেয়ার।"

গত ২১ অগাস্ট নিউ আলিপুরে, লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ম্যারাথন তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই অফিসেই কাজ করতেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু! ED-সূত্রে খবর, জেরায় তিনি জানান, তিনি এই কোম্পানির চিফ অপারেটিং অফিসার বা COO ছিলেন। সুজয়কৃষ্ণ ভদ্রর নামে ED-যে চার্জশিট দেওয়া হয়েছে, তাতে বলা হয়, সুজয়কৃষ্ণ ভদ্রর কোম্পানি এসডি কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড থেকে ৯৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্টে।

এর পাশাপাশি ED-র তরফে দাবি করা হচ্ছে যে, নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে জানা গেছে যে, মহিষবাথানে মার্লিন গ্রুপের প্রকল্পে অ্যালুমিনিয়ামের জানালা সরবরাহ করেছিল সুজয়কৃষ্ণর কোম্পানি এসডি কনসালটেন্সি। বাজার দর থেকে তিন গুণ বেশিতে এই জানালা সরবরাহ করা হয়েছিল।

ED-সূত্রে দাবি, বাজার দর থেকে বেশি টাকা নিয়ে কার্যত প্রোটেকশন মানি নেওয়া হত। লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস থেকে কাজ হত এসডি কনসালটেন্সির। এই অফিসেই মার্লিন গ্রুপের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতেন সুজয়কৃষ্ণ। তাই মমতার মন্তব্য নিয়ে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের বক্তব্য, "অনেক কিছু বলছেন, মনে হয় কোনও দিক নির্দেশের চেষ্টা করছেন....।"

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
June Malia: আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget