এক্সপ্লোর

Mamata Banerjee-Doctors Meet: আর জি কর-কাণ্ডের আবহে এবার মুখ্যমন্ত্রী-চিকিৎসকদের বৈঠক, কী নিয়ে হবে আলোচনা ?

Mamata Banerjee : সিনিয়র ও জুনিয়র মিলিয়ে দুই থেকে আড়াই হাজার চিকিৎসককে নিয়ে ওইদিন ধনধান্য অডিটোরিয়ামে সেই বৈঠক করবেন তিনি।

সন্দীপ সরকার, কলকাতা : আর জি কর-কাণ্ডের আবহে এবার মুখ্যমন্ত্রী-চিকিৎসকদের বৈঠক হতে চলেছে। ২৪ ফেব্রুয়ারি চিকিৎসকদের সঙ্গে বৈঠক বসবেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের অভিযোগ, পরামর্শ নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর সামনে কোন কোন বিষয় তুলে ধরা হবে ? জানতে হাসপাতালে হাসপাতালে যাচ্ছেন আধিকারিকরা । জেলার সরকারি হাসপাতাল কী সমস্যা, চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। কাল থেকে কলকাতার মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সঙ্গে কথা হবে। কলকাতা মেডিক্যাল, এনআরএসের চিকিৎসকদের সঙ্গে কাল কথা হওয়ার কথা। কোথায় কী সমস্যা, চিকিৎসকদের সঙ্গে কথা বলে নথিভুক্ত করবে কমিটি । স্বাস্থ্য ভবনের নির্দেশে ডাক্তারদের সঙ্গে কথা বলছে কমিটি, খবর সূত্রের।

বিস্তারিত...

চিকিৎসার অপর নাম সেবা। এই নাম দেওয়া হয়েছে কনভেনশনের। সিনিয়র ও জুনিয়র মিলিয়ে দুই থেকে আড়াই হাজার চিকিৎসককে নিয়ে ওইদিন ধনধান্য অডিটোরিয়ামে সেই বৈঠক করবেন তিনি। কিন্তু, তার আগে চিকিৎসকদের কী অভিযোগ রয়েছে, সেটা জানার জন্য স্বাস্থ্য ভবনের কাছ থেকে নির্দেশ গিয়েছে সমস্ত হাসপাতালে। প্রত্যেকটি সরকারি হাসপাতালের গ্রিভান্স রিড্রেসাল কমিটির সদস্যরা যাওয়া শুরু করেছেন। চিকিৎসকদের অভিযোগগুলি তাঁরা প্রাথমিকভাবে নথিভুক্ত করছেন। মুখ্যমন্ত্রীর বৈঠকে সকলে বলার সুযোগ পাবেন না। অভিযোগগুলি ঝাড়াই-বাছাই করে মুখ্যমন্ত্রীর সামনে উপস্থিত করা হবে। সেই সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের ভাগ হিসাবে আগামী কাল থেকে কলকাতার মেডিক্যাল কলেজগুলিতে গ্রিভান্স রিড্রেসাল কমিটির সদস্যরা আসা শুরু করছেন। প্রথম ধাপে, কলকাতা মেডিক্যাল কলেজ এবং এনআরএস মেডিক্যাল কলেজে গ্রিভান্স রিড্রেসাল কমিটি আসবে। জুনিয়র-সিনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ নথিভুক্ত করার কাজ শুরু হবে। 

প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের প্রতিবাদে বড় অংশের চিকিৎসক আন্দোলনে নামেন। দিনের পর দিন তাঁরা রাস্তায় প্রতিবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগে ও পরেও এই ইস্যু নিয়ে কম টানাপোড়েন হয়নি। সেই আন্দোলনের রেশ এখনও আছে। এখনও নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে একইভাবে সরব আন্দোলনকারী চিকিৎসকরা। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ রয়েছে চিকিৎসকদের একটা বড় অংশের। অনেকেই সেই ক্ষোভের কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন। অন্যদিকে, আন্দোলনকারী চিকিৎসকদেরও বিভিন্ন সময়ে রাজ্যের শাসক শিবিরের অনেককেই আক্রমণ করতে দেখা গেছে। এমনকী আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের হেনস্থা করা হয়েছে বলে অভিযোগও উঠেছে। এবার চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার

ভিডিও

Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Madan Mitra: শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কী করে সেই নিয়ে আগ্রহী: মদন মিত্র
Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget