এক্সপ্লোর

Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল

Anubrata Mondal on Tulu Mondal: অনুব্রত মণ্ডল বলেন, 'এই সরকার ভাল কাজ করছে, পুলিশ ভাল কাজ করছে.. আমি পুলিশকেও ধন্যবাদ জানাই, সরকারকেও ধন্যবাদ জানাই'

কলকাতা: ৯টি ট্রাঙ্ক ও বাক্সে বোঝাই করা টাকা-সোনা। ২৮ ঘণ্টা তল্লাশির পর মিনার মণ্ডলের বাড়ি থেকে সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা বাজেয়াপ্ত করল মহম্মদ বাজার থানা। তবে কি মিনার মণ্ডলের ঘরে কি পাথর সিন্ডিকেটের টাকা লুকিয়ে রেখেছিলেন টুলু মণ্ডল? পুলিশের দাবি, জেরায় মিনার মণ্ডল সে কথাই জানিয়েছেন। টুলু মণ্ডলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিশ। আর এই বিষয়ে কথা বলতে গিয়ে, বিজেপি সরকার এবং পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কী বললেন তিনি? 

টুলু মণ্ডল প্রসঙ্গে কী বলছেন অনুব্রত মণ্ডল?

এদিন অনুব্রত মণ্ডল বলেন, 'এই সরকার ভাল কাজ করছে, পুলিশ ভাল কাজ করছে.. আমি পুলিশকেও ধন্যবাদ জানাই, সরকারকেও ধন্যবাদ জানাই। DIG যাঁরা আছে, তাঁদের ও ধন্যবাদ জানাই। আমায় টানলে এবার আমি ছাড়ব না, মানহানির মামলা করব। বীরভূম জেলায় প্রতিদিন সাড়ে ৩ কোটি টাকা রেভিনিউ হত। সবটাই পাথর নয়, সেখানে ওভারলোডিং রয়েছে, মদ রয়েছে, বালি রয়েছে.. সমস্ত ডিপার্টমেন্ট মিলে এই রোজগারটা হত।'

টুলু মণ্ডল! বৃহস্পতিবারের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের ক-জন তাঁর নাম জানতেন, সন্দেহ আছে! কিন্তু কোটি কোটি টাকা ও কেজি কেজি সোনা উদ্ধারের পর এখন খবরের শিরোনাম থেকে চায়ের দোকানের আড্ডা, সবার মুখে মুখে ঘুরছে তাঁর নাম! বিশাল বাড়ি, .চমকে ওঠার মতো পার্কিং লট.. সবচেয়ে বড় প্রশ্ন হল, টুলু এত টাকা করলেন কোথা থেকে? বীরভূমের বেতাজ বাদশার মাথায় কার কার হাত ছিল? পাথর বালি থেকে গরু... বেআইনি ব্য়বসার এই সাম্রাজ্য় টুলু ফেঁদে বসেছিলেন কীভাবে?
কার প্রশ্রয়ে? পরিবর্তে কার কার কাছে 'প্রণামী' পাঠাতেন তিনি? কাঁড়ি কাঁড়ি টাকা আর সোনা উদ্ধার হয়েছে মিনার মণ্ডলের বাড়ি থেকে! যিনি টুলু মণ্ডলের আত্মীয়! এই টাকা-সোনার পাহাড়, পাথর ও বালির বেআইনি ব্য়বসা থেকে টুলু মণ্ডলই মজুত করেছেন বলে অভিযোগ! তবে এখনও খোঁজ মেলেনি ধৃত মিনার মণ্ডলের আত্মীয় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের। বৃহস্পতিবার আদালত চত্বরে একটিও কথা বলেননি ধৃত মিনার মণ্ডল। মিনার মণ্ডলকে বৃহস্পতিবার সিউড়ি আদালতে তোলা হলে তাঁর ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

 

আরও পড়ুন: Kolkata News Update: হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
Advertisement

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget