এক্সপ্লোর

Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

Birbhum Money Gold Found: টুলু মণ্ডলের নাম প্রকাশ্যে আসার পর থেকেই উঠছে একের পর এক প্রশ্ন। একসময় তিনি ছিলেন, পাথর খাদানের সাধারণ শ্রমিক। কীভাবে টুলু হয়ে উঠলেন এলাকার 'পাথর-সম্রাট'?

ভাস্কর মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, বীরভূম : কীভাবে পাথর সাম্রাজ্যের সম্রাট হয়ে উঠেছিলেন টুলু মণ্ডল? কীভাবে DCR কারচুপি করে কোটি কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হত? কেন তৈরি করা হয় ডুপ্লিকেট ডিসিআর? টুলু মণ্ডলের নাম প্রকাশ্যে আসার পর থেকেই উঠছে একের পর এক প্রশ্ন। একসময় তিনি ছিলেন, পাথর খাদানের সাধারণ শ্রমিক। সেই খাদানেই 'পরশ পাথর' খুঁজে পেয়েছিলেন টুলু মণ্ডল। অভিযোগ, তারপর সেই পরশ পাথরের ছোঁয়ায় টাকার 'মিনারে' পৌঁছেছেন টুলু। কিন্তু একজন সাধারণ শ্রমিক থেকে কীভাবে টুলু হয়ে উঠলেন এলাকার 'পাথর-সম্রাট'? তদন্তকারীদের অনুমান, ডুপ্লিকেট DCR-ই তাঁর সাফল্যের চাবিকাঠি। 

বীরভূমের মহম্মদবাজার পাথর উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। দেউচা, পাঁচামি-সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য পাথর খাদান ও ক্রাশার। খাদান থেকে পাথরের চাঁই তোলার পর লরিতে করে তা নিয়ে যাওয়া হয় ক্রাশার ইউনিটে। সেখানে বড় বড় পাথর ভেঙে তৈরি হয় বিভিন্ন মাপের স্টোন চিপস। স্টোন চিপস ক্রাশার থেকে লরি ভর্তি হয়ে চলে যায় বাজারে। তদন্তকারীদের অনুমান, শেষ ধাপেই আসল খেলাটা খেলতেন টুলু মণ্ডল। 

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি 

পাথর বোঝাই লরি যখন বাজারে যায়, তখন অত্যন্ত প্রয়োজনীয় নথি হল Duplicate Carbon Receipt বা DCR. টোল গেটের কাছে থাকা অফিসে প্রথমে অরিজিনাল DCR তৈরি করা হয়। ওই নথিতে উল্লেখ থাকে, ক'টি লরিতে করে কত পরিমাণ স্টোন চিপস বাজারে যাচ্ছে। কিন্তু সরকারকে ফাঁকি দিতে আসল DCR-এ লরির সংখ্যা ও পাথরের পরিমাণ কম করে দেখানো হত। পাশাপাশি, ডুপ্লিকেট DCR তৈরি করতেন টুলু। ২টো DCR নিয়েই রওনা হতেন লরিচালক। সরকারের কাছে যে তথ্য পৌঁছত তার থেকে বেশি সংখ্যক লরি বেশি পরিমাণ পাথর নিয়ে যেত। ফলে কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি হত সরকারের। প্রশাসন সূত্রে খবর, এই রকম খাদানের ক্ষেত্রে সরকারি তত্ত্বাবধানে বেসরকারি হাতে রাজস্ব আদায়ের বরাত দেওয়া হয়। সেই হিসেবে বরাত পান প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। 

স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর পাথর খাদানে শ্রমিক হিসেবে কাজ করার পর কয়েকটি পুরনো লরি কিনে ঠিকাদারি শুরু করেন টুলু মণ্ডল। আস্তে আস্তে হয়ে ওঠেন এলাকার বড় ঠিকাদার। অভিযোগ, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর অনুব্রত মণ্ডলের হাত ধরে উত্থান হয় টুলু মণ্ডলের. পরবর্তী সময় অন্যতম বড় পাথর ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। তাঁর কয়েকশো ডাম্পার, দু'টি পেট্রোল পাম্প ও একাধিক পাথর খাদান রয়েছে। শুধু ডুপ্লিকেট DCR বানানো বা পাথরের ওজনে কারচুপি নয় ওভারলোডিং থেকেও পকেট ভরতেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। বীরভূমে পাথর খাদানের মোট ৯টি DCR গেট রয়েছে। সেই গেটগুলিতে পাথরের লরি থেকে রাজস্ব আদায় করতেন টুলু মণ্ডলের লোকেরা। রাইপুর গেটের ম্যানেজার ছিলেন টুলুর আত্মীয় মিনার মণ্ডল। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget