এক্সপ্লোর

Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়

Birbhum News: গরু পাচার থেকে বেআইনি বালির কারবারের অভিযোগ, ভোট পরবর্তী হিংসার ঘটনায় একাধিক FIR থেকে পুরনো খুনের মামলা, সামনে আসছে টুলু মণ্ডলের 'অপার অপরাধ' সাম্রাজ্য়ের নানা অভিযোগ।

ভাস্কর মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, বীরভূম : গরুপাচারকাণ্ডের তদন্তে ইতিমধ্য়েই, কেন্দ্রীয় এজেন্সির স্ক্য়ানারে রয়েছেন টুলু মণ্ডল। এবার তাঁর বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, এমনকী গাড়ি আটকে রাখার অভিযোগও উঠল। অভিযোগ, দেড় বছর এক ব্য়ক্তির ট্রাক আটকে রেখেছিলেন তিনি। এর আগে, পুরনো একটি খুনের মামলায় গ্রেফতার হয়েছিলেন টুলু মণ্ডল। 

গরু পাচার থেকে বেআইনি বালির কারবারের অভিযোগ, ভোট পরবর্তী হিংসার ঘটনায় একাধিক FIR থেকে পুরনো খুনের মামলা, শুধু বিপুল টাকা, সোনাই নয়, সামনে আসছে টুলু মণ্ডলের 'অপার অপরাধ' সাম্রাজ্য়ের নানা অভিযোগ। পেট্রোল পাম্পে হামলা থেকে বাড়ি ভাঙচুর, এমনকী গাড়ি আটকে রাখা - টুলু মণ্ডলের বিরুদ্ধে উঠেছে ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ। দুর্গাপুরের বাসিন্দা রাজুকুমার মণ্ডলের অভিযোগ, দেড় বছর তাঁর ট্রাক আটকে রাখেন টুলু মণ্ডল। একের পর এক অভিযোগ। বলা ভাল অভিযোগের পাহা়ড়। টুলু মণ্ডলের নামে একাধিক FIR কপি। মে মাসে এক ব্য়ক্তি করছেন, পেট্রোল পাম্প ভাঙচুর করা হয়েছে। ১ জুন, বাড়ি ভাঙচুরের অভিযোগ। মে মাসে গাড়ি আটকে রাখার অভিযোগ। টুলু মণ্ডল বীরভূমে কার্যত ত্রাসের পরিবেশ করেছিল। 

পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

২০২২ সালের ৩ অগাস্ট, গরু পাচারকাণ্ডে এই টুলু মণ্ডলের সিউড়ির সুভাষ পল্লি, সাজানো পল্লি ও পাইকপাড়ার ৩টি বাড়িতে তল্লাশি চালিয়েছিল CBI. মহম্মদবাজারে টুলু মণ্ডলের অফিস ও পেট্রোল পাম্পেও তল্লাশি চালিয়েছিল তারা। ওই বছরেরই ৪ নভেম্বর, গরুপাচার মামলায় টুলু মণ্ডলকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ED. ED-র জিজ্ঞাসাবাদের পর, ২ দিন পর পুরনো খুনের মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে গ্রেফতার করেছিল মহম্মদবাজার থানার পুলিশ। 

অন্যদিকে অভিযোগ, বিজেপি করায় পেট্রোল পাম্পের মালিকের বাড়িতে হামলা, অভিযোগ, পেট্রোল পাম্পে বোমা, ইট ছোড়ে টুলু মণ্ডলের লোকজন। পুলিশকে জানিয়েও লাভ হয়নি। মারাত্মক অভিযোগ করছেন বীরভূমের মহম্মদ বাজারের বাসিন্দা এক ব্য়ক্তি। রাজ্য়ে পালাবদলের পর, থানায় FIR দায়ের করেছেন তিনি। দেবরঞ্জন রায় নামে এই ব্য়ক্তির বীরভূমের মহম্মদ বাজারে একটি পেট্রোল পাম্প রয়েছে। তাঁর অভিযোগ, শুধুমাত্র বিজেপি করায়, ২০২১-এর বিধানসভা ভোটের ফল বেরোনোর পর, তাঁর বাড়ি ও পেট্রোল পাম্পে হামলা চালায় টুলু মণ্ডলের লোকজন। অভিযোগ, এলোপাথাড়ি ছোড়া হয় বোমা, ইট। অবাধে চলে চলে ভাঙচুর, তাণ্ডব। সেদিনের CCTV ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে হামলা চালানো হয়েছিল পেট্রোল পাম্পে। ২০২১ সালে তৃণমূল যখন জয়লাভ করে এই পেট্রোল পাম্পে তাণ্ডব চলে। সেই সময় পুলিশ অভিযোগ নেয়নি বলে দাবি। রাজ্য়ে পালাবদলের পর, পুলিশের কাছে অভিযোগ জানান দেবাঞ্জন রায়। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
New Market Fire: কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget