এক্সপ্লোর

Mamata Banerjee: সরকারি কাজে প্রশিক্ষণের সুযোগ, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম ঘোষণা মুখ্যমন্ত্রীর

West Bengal: আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: ছাত্রাবস্থাতেই এবার সরকারি কাজে প্রশিক্ষণের সুযোগ। ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। ইন্টার্নশিপ শেষে মিলবে সার্টিফিকেট। প্রশিক্ষণ পর্বে প্রতি মাসে দশ হাজার দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)।

প্রশিক্ষণের সুযোগ: আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু হল। আমি চাই ছাত্র অবস্থা থেকেই ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিতে পারবে। প্রশিক্ষণে তাঁরা সাফল্য পেলে সার্টিফিকেট পাবে। এক বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে আড়াই হাজার ছাত্রছাত্রীকে। এবছর থেকে চালু হল। যদি তাঁরা ভাল কাজ করে, যোগ্যতার মাপকাঠি অনুযায়ী চাকরি রিনিউ করাও যেতে পারে। একেবারে তৃণমূল স্তর থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি। মাসে দশ হাজার টাকা রেমুনারেশন পাবে ইন্টার্নশিপের সময়। এতে ছাত্রজীবন থেকে প্রশাসনের কাজ সম্পর্কে ধারণা হয়ে যাবে।''                             

এদিকে আজ থেকেই কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে এল ভাঙড়। আলিপুরের ধনধান্য অডিটোরিয়াম থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার থেকে কলকাতা পুলিশের আওতায় এল ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট ও চন্দনেশ্বর থানা। ভোটের বাজারে বারবার রক্তাক্ত হয়েছে ভাঙড়। ভোট-হিংসায় শুধু ভাঙড়েই প্রাণ গেছে ৭ জনের।                              

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চাপানউতোরের মাঝেই গত বছরের ২৬ জুন কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনতে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বারুইপুর পুলিশ জেলার কাশীপুর থানা ভেঙে উত্তর কাশীপুর ও পোলেরহাট এবং ভাঙড় থানা ভেঙে ভাঙড় ও চন্দনেশ্বর থানা তৈরির সিদ্ধান্ত হয়। ৩১ ডিসেম্বর নতুন চারটি থানার পরিকাঠামো খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার। এদিন উদ্বোধনের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কলকাতা পুলিশের দশম ডিভিশন হল ভাঙড়।'                    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Mamata Banerjee: কলকাতা পুলিশের হাতে এল ভাঙড়, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

 

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget