এক্সপ্লোর

Mamata Banerjee: অভিষেকের প্রতিশ্রুতি রেখে ধূপগুড়িকে মহকুমা করার সিদ্ধান্ত ঘোষণা মমতার

Mamata Banerjee on Dhupguri: বিদেশ সফরের আগে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, 'ধূপগুড়ি মহকুমা হচ্ছে'

কলকাতা: ধূপগুড়ি (Dhupguri) আলাদা মহকুমা হবে। উপনির্বাচনের (By Election) প্রচারে গিয়ে প্রতিশ্রুতির আদলে কার্যত ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধীরা। তাঁদের প্রশ্ন ছিল, আলাদা মহকুমা তৈরির সিদ্ধান্ত তো সরকারের নেওয়ার কথা! অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কে? তবে বিদেশ সফরের আগে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিলেন, 'ধূপগুড়ি মহকুমা হচ্ছে'। 

অভিষেকের ঘোষণার পরেই ধূপগুড়িকে মহকুমা করার সিদ্ধান্ত মন্ত্রিসভার, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ধূপগুড়ি মহকুমা হচ্ছে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে'। প্রসঙ্গত, ধূপগুড়িকে আলাদা মহকুমা হিসেবে ঘোষণার দাবি অনেকদিনের ছিল। উপনির্বাচনের প্রচারে গিয়ে অভিষেকের প্রতিশ্রুতি ছিল, '৩১ ডিসেম্বরের মধ্য়ে আলাদা মহকুমা হবে ধূপগুড়ি'। মঞ্চ থেকে নিজেই বেঁধে দিয়েছিলেন ডেডলাইন।         

তৃণমূল কংগ্রেসের  সর্বভারতীয় সাধারণ সম্পাদক মঞ্চ থেকেই বলেছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্য়ে ধূপগুড়ি মহকুমা হবে। আমি বলতে পারতাম, একবছর বা দেড় বছরে হবে। আমি বলতে পারতাম কীভাবে করা যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। আমি বলছি হবে, করে দেখাব, প্রতিশ্রুতি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। 

এদিকে, উপনির্বাচনে ধূপগুড়ি পুনরুদ্ধার তৃণমূলের। বিজেপিকে হারিয়ে ধূপগুড়ি দখল করেছে শাসকদল। প্রার্থী বাছাই থেকে ভোট পরিচালনা, পুরোটারই দায়িত্বে ছিলেন অভিষেক। তবে, কি তাঁর কৌশলেই বাজিমাত করেছে তৃণমূল? এমনই বলছেন বিশেষজ্ঞরা। বিজেপির হাত থেকে তৃণমূল ধূপগুড়ি ছিনিয়ে নেওয়ার পর উঠে আসছে এমনই তত্ত্ব। ধূপগুড়ির জয়ের পর সেকথা স্বীকারও করে নিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। নির্বাচন রেজাল্ট শেষে তিনি বলেছিলেন, অভিষেককে শুভেচ্ছা। উনিই ঠিক'। 

আরও পড়ুন, রাজ্য মন্ত্রিসভায় রদবদল, দায়িত্ব বাড়ল কাদের? দফতর হারা কে কে?

অন্যদিকে, ধূপগুড়িতে পরাজিত প্রার্থী তাপসী রায় জানিয়েছিলেন, অভিষেকের মিথ্যে ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতির কাছে হেরে গেলাম। সেই সময় সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেছিলেন, 'ভাইপোর বড় বড় কথা। ধূপগুড়িতে গিয়ে বলছে মহকুমা করব। কে হরিদাস পাল তুমি, কে তুমি সরকারের। নির্বাচনী বিধিভঙ্গ, উনি বলার কেউ নন। ২০২১ সালে দাঁড়িয়েছিল মিতালি রায়, বলেছিল ধূপগুড়িকে মহকুমা করবো। করেনি। তৃণমূলে কেই সত্যি কথা বলে না।' 

যদিও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর কী বার্তা দেয় বিরোধীরা সেদিকেই নজর থাকছে সকলের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget