এক্সপ্লোর

Mamata Banerjee: রাজ্য মন্ত্রিসভায় রদবদল, দায়িত্ব বাড়ল কাদের? দফতর হারা কে কে?

State Cabinet Change: পর্যটন থেকে বাবুল সুপ্রিয়কে সরিয়ে দায়িত্বে ইন্দ্রনীল সেন

সুমন ঘড়াই, কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় রদবদল। দায়িত্ব বাড়ল জ্যোতিপ্রিয় মল্লিক, প্রদীপ মজুমদারের। পর্যটন থেকে বাবুল সুপ্রিয়কে সরিয়ে দায়িত্বে ইন্দ্রনীল সেন (Indranil Sen)। বাবুল সুপ্রিয়ের (Babul Supriyo) হাতে এল তথ্য প্রযুক্তি, অচিরাচরিত শক্তি পঞ্চায়েতের সঙ্গে সমবায়ের দায়িত্বে প্রদীপ মজুমদার। অরূপ রায়ের হাতছাড়া সমবায়, দায়িত্বে খাদ্য প্রক্রিয়াকরণ। বন দফতরের সঙ্গে শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্বে জ্যোতিপ্রিয় মল্লিক। (State Cabinet Change)            

এর আগে মার্চ মাসে রাজ্য মন্ত্রিসভায় রদবদল হয়েছিল। সংখ্যালঘু উন্নয়ন দফতর এবার নিজেই দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে সরানো হল গোলাম রব্বানিকে। সংখ্যালঘু উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন। গোলাম রব্বানিকে পাঠানো হয়েছিল উদ্যান পালন দফতরে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।                                  

এর আগে ইন্দ্রনীলই পর্যটন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতি মন্ত্রী ছিলেন। তবে এবার বাবুল সুপ্রিয়র হাত থেকে পর্যটন দফতর নিয়ে তা ইন্দ্রনীলকেই দেওয়া হল। সম্প্রতি, বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরের সামনেই প্রকাশ্যে বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা যায় বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেনকে। সূত্রের খবর, ইন্দ্রনীলের উদ্দেশে তাঁর দফতরের কাজ আটকে দেওয়ার অভিযোগও না কি করেছিলেন বাবুল। এরপর দিদিকে বলো, এমনই মন্তব্য করেছিলেন ইন্দ্রনীল, খবর ছিল এমনটাই। 

আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন, আমি তাঁকে টেনশন দিতে চাই না', মন্তব্য রাজ্যপালের

শুধু তাই নয়, তাঁর দফতরের কাজে মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছিলেন আগেই এবার বাস্তবেও তার প্রতিফলন ঘটল। রাজ্য মন্ত্রিসভার রদবদলে, পর্যটন দফতর হারালেন বাবুল সুপ্রিয়।                                                               

ইন্দ্রনীলের হাতে ছিল কারিগরি শিক্ষা। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আর পর্যটন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়। দুই দফতরের মধ্যে মিল না থাকলেও ইন্দ্রনীল আবার বাবুলের দফতরের অধীন পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সন। কিছুদিন আগেই বিতর্কিত আমলা নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে ওই পদ ইন্দ্রনীলকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।                                    

 

সেরা শিরোনাম

Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য
Cooch Behar News: অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget