এক্সপ্লোর

TMC Update: তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে অভিষেক, মমতা ছাড়া ১৯ জন, কালীঘাটের বৈঠকে সিদ্ধান্ত

TMC Update: দলীয় সূত্রে খবর, আপাতত তৃণমূলের সমস্ত কমিটির যাবতীয় পদের অবলুপ্তি ঘটল। 

কলকাতা: কালীঘাটের বৈঠকে জাতীয় কর্মসমিতির ঘোষণা তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee)। তাতে দলনেত্রী ছাড়াও ১৯ জনের নাম রয়েছে। তবে পদাধিকারীদের নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। পরে নাম মনোনীত করবেন তৃণমূল নেত্রী (TMC)। শনিবার বৈঠক থেকে বেরিয়ে এমনটাই জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। অন্য দিকে, দলীয় সূত্রে খবর, সভানেত্রী পদে মমতা ছাড়া, তৃণমূলের সমস্ত কমিটির যাবতীয় পদের অবলুপ্তি ঘটল। 

এ দিন বৈঠক থেকে বেরিয়ে পার্থ বলেন, "রেজিস্টার্ড অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন। সভানেত্রীর হওয়ার পর পাঁচ-ছ’জনের নাম বলেছিলেন, আপাতত কাজ চালাবেন বলে। আজ ডেকেছিলেন সকলকে। আজ সর্বভারতীয় তৃণমূলের জাতীয় কর্ম সমিতির নাম ঘোষণা করেছেন। পদাধিকারীদের তালিকা প্রকাশ হবে অতি শীঘ্রই। নাম মনোনীত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।"

পার্থ জানান, শীঘ্রই নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে। এখন শুধুমাত্র জাতীয় কর্মসমিতিতে কারা থাকবেন, তার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই তালিকায় অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), ফিরহাদ হাকিম, বুলুচিক বরাইক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, শোভনদেব চট্টোপাধ্যায়, যশবন্ত সিনহা, মলয় ঘটক, রাজেশ ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল, অরূপ বিশ্বাস, গৌতম দেব-সহ ১৯ জনের নাম রয়েছে। মমতা নিজে জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে ঘোষণা করেছেন। পদাধিকারীদের নাম পরে চূড়ান্ত হবে।

আরও পড়ুন: TMC Meet: 'দলের ভালো চাই বলে আলোচনা', কালীঘাটে বৈঠক শুরুর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, গত বছর বিধানসভা নির্বাচনের পর 'এক ব্যক্তি, এক পদ' নীতির পক্ষে সওয়াল করে আসছিলেন অভিষেক। কিন্তু পুরভোটে মন্ত্রী-বিধায়কদের প্রার্থী হওয়া নিয়ে দলের অন্দরে বিরোধ দেখা দেয়। এমনকি নেতৃত্বের দাবিদার নিয়েও সম্প্রতি বিরোধ চরমে ওঠে। মমতা ছাড়া কারও নেতৃত্ব মানেন না বলে প্রকাশ্য়ে সরব হন দলের একাংশ। অন্য দিকে, অভিষেকের তকর্তৃত্ব মেনে নিতে সমস্যা নেই বলেও জানান তৃণমূলের একাধিক নেতা। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই সম্প্রতি নতুন করে 'এক ব্য়ক্তি, এক পদ' নিয়ে দাবি জোরাল হতে শুরু করে। নেটমাধ্যমে অভিষেকের সমর্থনে এগিয়ে আসেন ছোট-বড় বহু তৃণমূল নেতাই। তার মধ্যেই এ দিন কালীঘাটে জরুরি বৈঠক করেন মমতা। সেখানেই দলের জাতীয় কর্মসমিতির ঘোষণা করেন তিনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget