এক্সপ্লোর

Mamata Banerjee: 'অলওয়েজ বি কালারফুল', মদনকে দেখে আপ্লুত, মমতার মুখেও শোনা গেল 'ওহ্ লাভলি'

Madan Mitra: ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন মদনও। স্ক্রিনে মদনকে দেখে যারপরনাই খুশি হন মমতা।

কলকাতা: রসে-বশে থাকেন বলে রাজনীতিতে 'বদনাম' রয়েছে তাঁর। আগের মতো দলে গুরুত্ব নেই বলেও শানা যায় প্রায়শই। কিন্তু মদন মিত্র (Madan Mitra) যে এখনও মমতার স্নেহধন্য, আবারও তার প্রমাণ মিলল। কারণ মন্ত্রিসভার বৈঠকে কামারহাটির তৃণমূল বিধায়ক মদনের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, মদনের মুখে বিখ্যাত হওয়া 'ওহ্ লাভলি' শব্দবন্ধও শোনা গেল তাঁর মুখে। (Oh Lovely)

পায়ে চোট লাগার দরুণ এই মুহূর্তে গৃহবন্দি হয়ে রয়েছেন মমতা। সেই অবস্থায় বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক ডাকেন। ভার্চুয়াল মাধ্যমে ওই বৈঠকে যোগ দেন মদনও। স্ক্রিনে মদনকে দেখে যারপরনাই খুশি হন মমতা। হাসিমুখে খবর নেন দীর্ঘদীনের সতীর্থের। মদনকে হাসিখুশি থাকার পরামর্শও দেন।

ওই বৈঠক থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে মদনের সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে মমতাকে। তিনি বলেন, "মদন মিত্র বসে আছে দেখছি। বেশ কালারফুল দেখাচ্ছে। জামাটা খুব সুন্দর তো! আবার বলো দেখি, ওহ্ লাভলি! ও তো লাভলি বলবেই। ওহ্ লাভলি তো তোমার ব্র্যান্ড হয়ে গিয়েছে! কামারহাটির পুজোটা দেখো। রঙিন জামা পরবে। ভাল করে পুজো কাটাবে কিন্তু। অলওয়েজ বি কালারফুল অ্যান্ড চিয়ারফুল"।

আরও পড়ুন: Mamata Banerjee: রাজ্য পুলিশে ১২ হাজার কনস্টেবল নিয়োগ, কালীঘাটে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

রাজনীতির ময়দানে মমতার দীর্ঘদিনের সতীর্থ মদন। মমতা যখন যুব কংগ্রেসের নেত্রী, সেই সময়ও বরাবর তাঁর ছায়াসঙ্গী হয়ে থেকেছেন মদন। এমনকি কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা যখন তৃণমূল গড়েন, বিনা বাক্যব্যয়ে মদন তাঁকে অনুসরণ করেন। একসঙ্গে মাঠে-ময়দানে মিটিং-মিছিলও করেছেন মমতার স্নেহধন্য মদন। বাংলার রাজনীতিতেও মমতার স্নেহধন্য হিসেবেই বরাবর পরিচিত ছিলেন মদন। এমনকি 'রঙিন ছেলে' উপমাও মমতারই দেওয়া। 

কিন্তু বিগত কয়েক বছরে গঙ্গার বুক দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। তাতে মমতার ঘনিষ্ঠবৃত্ত থেকে মদন বাদ পড়েছেন, এমন দাবিও উঠে এসেছে বার বার। দলে যে আগের মতো গুরুত্ব  নেই তাঁর, ঠারেঠোরে তা বুঝিয়ে দিতে শোনা গিয়েছে মদনকেও। যে রাজনীতি তাঁর জীবন ও যাপনের অঙ্গ, তা থেকে বিদায় নেওয়ার কথাও বলতে শোনা গিয়েছে মদনকে। 

এতকিছুর পরও যদিও মমতা সম্পর্কে একটিও বিরূপ মন্তব্য করতে শোনা যায়নি মদনকে। বরং মমতার প্রতি নিজের আনুগত্য বার বার প্রকাশ করে এসেছেন তিনি। সময়ের সঙ্গে রাজনীতির সমীকরণ বদলালেও, মদন যে আজও তাঁর কাছে ভ্রাতৃসুলভ, আজও তাঁর স্নেহধন্য, এদিন তা ফের বুঝিয়ে দিলেন মমতা। 

সেরা শিরোনাম

News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget