এক্সপ্লোর

Mamata Banerjee: রাজ্য পুলিশে ১২ হাজার কনস্টেবল নিয়োগ, কালীঘাটে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

Mamata Cabinet Meeting: এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে  ঠিক হয়েছে, ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে রাজ্য পুলিশে।

কলকাতা: পায়ে চোট লাগায় ঘরবন্দি অবস্থায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অবস্থায় কালীঘাটের বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক সারলেন তিনি। আর সেই বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হল। বিশেষ করে কর্মসংস্থান নিয়ে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ১২ হাজার কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্য়মন্ত্রীর বাড়িতে বৈঠক চলাকালীন সিদ্ধান্ত গৃহীত হয়। (Mamata Cabinet Meeting)

এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে  ঠিক হয়েছে, ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে রাজ্য পুলিশে। এর পাশাপাশি, উর্দু মাধ্যমের স্কুলে পার্ট টাইম শিক্ষক নিয়োগের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো, ধূপগুড়িকে মহকুমা করার প্রস্তাবও পাস হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। জানা গিয়েছে, ধূপগুড়ি এবং বানারহাট ব্লক নিয়ে তৈরি হবে মহকুমা।

এদিন কালীঘাটে মমতার বাড়িতে ডাকা ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও। সেখান থেকে বেরিয়ে তিনি কনস্টেবল নিয়োগের বিষয়টি জানান। ফিরহাদ জানিয়েছেন, মোট ১২ হাজার কনস্টেবল নিয়োগ করবে রাজ্য সরকার। এর মধ্যে ৩৬০০ জন মহিলা এবং ৮৪০০ পুরুষ নিয়োগ করা হবে। 

কয়েক মাস আগে এ নিয়ে নবান্নেও একদফা বৈঠক হয়। কলকাতা পুলিশে ২৫০০ কনস্টেবল নিয়োগ করা হবে বলে জানানো হয় সেই সময়। ওয়েস্ট বেঙ্গল রিক্রুমেন্ট বোর্ড সেই মর্মে পরীক্ষা নেবে বলে জানানো হয়। এবার একেবারে ১২০০০ হাজার কনস্টেবল নিয়োগের কথা জানানো হল। 

এর আগে জুলাই মাসে নবান্নে মন্ত্রিসভার বৈঠকেও কনস্টেবল নিয়োগ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছিল, কলকাতা পুলিশে ২,৫০০ জন কনস্টেবল নিয়োগ করা হবে। বৈঠক শেষে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার মাধ্যমে কলকাতা পুলিশে নিয়োগ করা হবে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর ১২ হাজার কনস্টেবল নিয়োগের কথা জানালেন ফিরহাদ।

আরও পড়ুন: Kolkata News: সুকান্ত-অমিতদের ছবিতে লাথি-জুতো, নেতৃত্বকে 'দালাল' বলে কটাক্ষ, মুরলিধর সেন লেনে বিক্ষোভ BJP কর্মীদের

শারীরিক অসুস্থতার জন্যই এদিন কালীঘাটের বাড়িতে মন্ত্রিসভার বৈঠক ডাকেন মমতা। এই তাঁর বাড়িতে মন্ত্রিসভার বৈঠক হল। এদিন ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করতে গিয়ে মমতা জানান, তাঁর পায়ে চোট রয়েছে। সংক্রমণও হয়েছে সেখানে। এর ফলে হাঁটাচলা করতে পারছেন না একেবারেই। চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। 

সিকিমে ঘভাঙা বৃষ্টি-বিপর্যয়ের প্রভাব এ রাজ্যেও পড়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কালিম্পঙে। সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা। চার জন মন্ত্রীকে নিয়ে বিশেষ টিম গঠন করেছেন তিনি। ১৭ অক্টোবর থেকে ক্যাম্প করে ওই টিম মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget