এক্সপ্লোর

Mamata Banerjee in Asansol : কাজের আয়ু ৪ বছর, তারপর ' কেলা খাও', কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে আক্রমণাত্মক মমতা

Mamata Banerjee on Agnipath : ' ট্রেনিং পাবে কারা , ১০০ জনের মধ্যে চারজনও পাবে না। পাবে ওদের লোকেরা শাখা-প্রশাখায়।'

আসানসোল : কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে  মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Bandyopadhyay) অভিন্দন জানালেন আসানসোলের মানুষকে। ধন্যবাদ জানালেন  শত্রুঘ্ন সিন্হাকে জিতিয়ে আনার জন্য। বললেন, ' মানুষ বিজেপিকে খামোশ করে দিয়েছে। ' 

আসানসোলে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রকে ক্ষুরধার আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিপথ (Agnipath) প্রকল্পকে বিজেপির বড়সড় দুর্নীতি বলললেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুললেন ৪ বছরের জন্য অগ্নিবীরদের নিয়োগ নিয়ে। 

মমতা  বন্দ্যোপাধ্যায় বললেন,  ' রেলে ৮০ হাজার পদ তুলে দেওয়া হয়েছে। চাকরি পাবেন কী করে? বিজেপি মিথ্যা কথা বলছে। ২০২৪-এর ভোটের আগে ললিপপ দেখাচ্ছে। '

তিনি বললেন, ৪ বছর ধরে সারা ভারতবর্ষের একবার ২০ হাজার , আরেকবার ৪০ হাজার লোক নেবে বলেছে কেন্দ্র। দেখতে গেলে,  একটা রাজ্যের ভাগে এক হাজার ছেলেমেয়ে সুযোগ পাবে না ! সুযোগ পেলেও তার আয়ু হবে ৪ বছর, তারপর কী হবে ?  মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ' ৪ বছর পর অগ্নিবীরদের চাকরি দিতে রাজ্যকে বলা হচ্ছে। তোমাদের পাপ আমরা নেব কেন? ২০২৪-এর লোকসভা ভোটের পর অগ্নিবীরদের সব বাড়ি যাও, ললিপপ না। বলা হবে চাকরির জন্য রাজ্যগুলোর কাছে যাও। ' 

তিনি আরও বলেন, আমার কাছে একটা চিঠি এসেছে, কোনও একজন কর্নেল ভাই লিখেছেন, ৪ বছর পর আমাদের রাজ্য সরকারে চাকরি দিন । 

এছাড়াও অগ্নিপথের একের পর এক ত্রুটি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। বলেন,  ' এটা আরেকটা চালাকি। আসল চালাকি হল চার মাসের ট্রেনিং দেবে। ট্রেনিং পাবে কারা , ১০০ জনের মধ্যে চারজনও পাবে না। পাবে ওদের লোকেরা শাখা-প্রশাখায়। তারপর চার বছর বলবে তুমি কাজ জোগাড় করো... দেশে আগুন জ্বলছে। '

ক্ষমতায় আসার আগে ১৫ লাখ টাকা দেওয়ার কথা বলেছিল বিজেপি। আপনারা পাননি। রেল, সেল, এয়ার ইন্ডিয়া, কোল ইন্ডিয়া বন্ধ করে দেওয়া যাবে না। লোকোমোটিভ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। শূন্যপদে কেন নিয়োগ করা হচ্ছে না? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। 

 

সেরা শিরোনাম

Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget