এক্সপ্লোর

Mamata Banerjee: চারটি বাইক নিয়ে, পুলিশ ঠেঙিয়ে আন্দোলন হয়না, নাম না করে বিজেপি-কে তীব্র আক্রমণ মমতার

Mamata Attacks BJP: বৃহস্পতিবার ভবানীপুরে বিজয়া সম্মিলনীতে যোগ দেন মমতা। সেখান থেকেই নাম না করে বিজেপি-কে নিশানা করেন তিনি।

কলকাতা: বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে নাম না করে বিজেপি (BJP) এবং কেন্দ্রকে তীব্র আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee)। ক্ষমতায় বসে থেকে এজেন্সি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। যেদিন ক্ষমতার পালাবদল ঘটবে, সেই দিন এই এজেন্সিই গিয়ে কান মুলে দেবে বলেও মন্তব্য করেন তিনি। 

বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিজেপি-কে নিশানা মমতার!

বৃহস্পতিবার উত্তীর্ণয় বিজয়া সম্মিলনীতে যোগ দেন মমতা। সেখান থেকেই নাম না করে বিজেপি-কে নিশানা করেন তিনি। বিজয়া সম্মিলনীতে রাজনীতি টানতে পছন্দ করেন না, তা সত্ত্বেও করতে হচ্ছে বলে জানান তিনি। এর পরই মমতা বলেন, "কী ভাবে এরা! চারটি বাইক নিয়ে নামলেই আন্দোলন হয়! পুলিশকে লাঠি মারলেই আন্দোলন হয়! এজেন্সি নামিয়ে বাড়িতে বসে আন্দোলনের হিসেব করলে হয়!"

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কাজে ব্যবহার করা হচ্ছে বলে এর আগেও বিজেপি এবং কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল। এ দিন মমতা বলেন, "আজ ক্ষমতায় আছো বলে এজেন্সি দেখাচ্ছো। কাল না থাকলে এই এজেন্সিই গিয়ে কান মুলে দেবে। তৈরি থেকো।"

আরও পড়ুন: Mamata Banerjee: 'গাঁধীজিকে অসুর বানিয়েছেন ! শাস্তি দেবে জনতা', অসুর-বিতর্কে মুখ খুললেন মমতা

উল্লেখ্য, বিজেপি-র নবান্ন অভিযান ঘিরে এর আগে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল শহরে। সেখানে লাঠিসোটা নিয়ে এক পুলিশ আধিকারিকের উপর কয়েক জন বিজেপি কর্মী চড়াও হন বলে অভিযোগ ওঠে। সংবাদমাধ্যমের ক্যামেরায় যে দৃশ্য ধরা পড়ে, তাতে ওই পুলিশ আধিকারিককে বেধড়ক মারধর, লাঠিপেটা করা হয়। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ওই পুলিশ আধিকারিক। হাসপাতালে তাঁকে দেখতে যান তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 

বিজেপি-র নবান্ন অভিযানে পুলিশ আধিকারিককে লাঠিপেটা করার অভিযোগ ওঠে

ওই পুলিশ আধিকারিককে দেখে বেরিয়ে অভিষেক জানিয়েছিলেন, পুলিশ অত্যন্ত সংযম দেখিয়েছে। তিনি হলে মাথায় গুলি চালানোর নির্দেশ দিতেন। অভিষেকের সেই মন্তব্য নিয়ে  কম বিতর্ক হয়নি। তবে মমতা এ যাবৎ সেই নিয়ে তেমন চাঁচাছোলা আক্রমণে যাননি। এ দিন পুলিশকে লাঠি মারার কথা বলে মমতা সেই ঘটনাই মনে করিয়ে দিলেন বলে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget