এক্সপ্লোর

Mamata Banerjee : "মায়ের মতো আশ্রয় দিয়েছিলাম, সেই গদ্দার এখন শুধু হুমকি দিচ্ছে", কাকে নিশানা মমতার ?

Mamata on Suvendu : নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও সুর চড়ালেন তৃণমূলনেত্রী

কলকাতা : শুধু অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা করা-ই নয়, এদিন নাম না করে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধেও সুর চড়ালেন তৃণমূলনেত্রী। "মায়ের মতো আশ্রয় দিয়েছিলাম, সেই গদ্দার এখন শুধু হুমকি দিচ্ছে", বলে আক্রমণের ঝাঁঝ বাড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিরোধী দলনেতার উদ্দেশে তিনি বলেন, "বলছে, এই তো দিল্লি গিয়ে ৫০ জনের নাম দিয়ে এসেছি। হুমকি দিয়ে বলছে, একে গ্রেফতার কর, ওকে গ্রেফতার কর। এত বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে।"

নিয়োগ-দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ED গ্রেফতার করার পর, দিল্লিতে গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী। নানারকম দুর্নীতির অভিযোগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মন্ত্রী-বিধায়ক-সহ ১০০ জন তৃণমূল নেতার নামের তালিকা দাবি করেছিলেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেছিলেন, আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ১০০ জন TMC নেতার নাম দিয়েছি, যার মধ্যে MLA আছে, মন্ত্রী আছে, এবং ডকুমেন্টও দিয়েছি। ৪ জন MLA’র লেটারহেড প্যাডও দিয়েছি। যারা কালেকশন করেছে। এটা একটা ইস্যু, আমি বলেছি, এটাকে আরও কড়া করতে হবে। আরও কঠিন সাজা দিতে হবে।

আরও পড়ুন ; "অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ?" সুর চড়ালেন মমতা

এদিন শুভেন্দুর নাম না নিয়ে যার পাল্টা দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, কারও একটা পা ছোট, কারও একটা হাত ছোট, কারও একটা চোখ ছোট, বলছে ৫০জনের নাম দিয়ে এলাম। ৪০০ জনের নাম দিয়ে এলাম, ২০০ জনের নাম দিয়ে এলাম। নেচে নেচে বলছে, চাল চুরি করেছে। মমতা ২০ বছর চালই খায় না। আর বলছে ৯ হাজার কোটির চাল চুরি করেছে। এত বাড় বেড়ো না।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল সভাপতি, দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে মোদি সরকারের তদন্তকারী সংস্থা, CBI। অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে রাস্তায় রাস্তায় গুড়-বাতাসা বিলি করতে দেখা গেছে বিজেপিকে। আর এই প্রেক্ষাপটেই, নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তাঁর মুখে শোনা গেল ‘মীরজাফর’ ও ‘গদ্দার’।

কী বলছেন রাজ্য বিজেপির সভাপতি ?

যদিও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, উনিও (মমতা বন্দ্যোপাধ্যায়) তো একসময় কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন। শুভেন্দু অধিকারীও তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন। তাঁর টা ভাল কাজ, আর শুভেন্দুর খারাপ কাজ, এটা তো যুক্তিযুক্ত হতে পারে না।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
CM Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

By Poll News | সকাল ১১টা পর্যন্ত ৪৪% ভোট Nandigram-এ, Rejinagar-এ কত?
Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget