এক্সপ্লোর

Mamata Banerjee: জুলুম চললে আবার দিল্লি চলো হবে: মমতা

BJP vs TMC:পঞ্চায়েত ভোটের আগেই কার্যত লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, কলকাতা: অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি সরকারের বিরুদ্ধে এবার দিল্লি চলোর ডাক দিলেন তৃণমূল নেত্রী। বিরোধীদের বিরুদ্ধে ইডি (ED), সিবিআই (CBI)-এর তদন্তের প্রসঙ্গ টেনে ফের বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী।

ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নেতাজি সুভাষচন্দ্র বোসকে তো আপনারা সবাই ভালবাসেন। দেশকে স্বাধীন করার জন্য তিনি একটি স্লোগান দিয়েছিলেন, চলো দিল্লি চলো। এই জুলুম চললে আবার দিল্লি চলো হবে।'

পঞ্চায়েত ভোটের আগেই কার্যত লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কলকাতার ধর্না মঞ্চ থেকেই তৃণমূল নেত্রীর মুখে শোনা গেল 'দিল্লি চলো'র ডাক। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেন। তিনি বলেছিলেন, 'আজকে তো ছোট্ট একটা ট্রেলার দেখালাম, আগামী দিন দরকার হলে, আমরাই এই আন্দোলন দিল্লির বুকেও সংগঠিত করব। তৈরি থাকুন।'

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কী ট্রেন দেবে না? ভাড়া দিয়ে ট্রেন নেব। ভিক্ষে করে ভাড়া করে ট্রেনে যাব। আর রিজারভেশন না দাও, তাহলে বিজেপিকে যেদিন দেবে, তারপরের দিন মনে রেখো, এই প্রশ্ন কিন্তু মানুষ করবে। আমরা আগে থেকেই করব, তাও আজ থেকে অপেক্ষা করলাম।'

বিজেপির কটাক্ষ:
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'একবার যান না, প্রথমত ট্রেন ভাড়া দেব না, দিল্লি পুলিশের লাঠি ৬ ফুটের হয়, ওখানে বিনীত গয়াল নয়, অমিত শাহ চালান। একবার অসভ্যতা করে দেখুন না।' বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, 'ধর্নায় বসুন না উনি, ভাইপোকেও সঙ্গে নিয়ে যান। ভাল করে দেখব, কবে ফেরে? ভাইপো তো ভয়ে যাচ্ছেন না দিল্লি, ইডি ধরবে বলে।'

কটাক্ষ সিপিএমের:
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'যেখানে খুশি যেতে পারেন, কিন্তু রাজ্যের অবস্থা খারাপ করে দিয়ে উনি দিল্লি যাওয়ার কথা বলছেন।'

এই বছরেই পঞ্চায়েত ভোট। সামনের বছরেই লোকসভা ভোট। ফলে দিল্লির মসনদের লড়াইয়ের আগে পঞ্চায়েত কাযর্ত সেমিফাইনাল। এর আগে বিজেপি বিরোধী একাধিক দলের নেতাদের সঙ্গে দেখা করেছেন মমতা, বৈঠকও করেছেন। দেখা করেছেন নবীন পট্টনায়েকের সঙ্গে। মমতার সঙ্গে দেখা করেছেন অখিলেশ যাদব, ডি কুমারস্বামীর মতো নেতারা। 

আরও পড়ুন: আর ১-২ ঘণ্টায় হাওড়া - কলকাতায় তুমুল বৃষ্টি ! ১৪টি জেলায় হলুদ সতর্কতা জারি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget