এক্সপ্লোর

Mamata Banerjee: 'একের বিরুদ্ধে এক' ফর্মুলায় লড়াইয়ের আহ্বান, একজোট হওয়ার ডাক মমতার

'যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়াই করুক। একসঙ্গে কাজ করার চেষ্টা করুন, আমার আপত্তি নেই।' মুর্শিদাবাদের সভা থেকে বার্তা তৃণমূল নেত্রীর।

কলকাতা: বিজেপির বিরুদ্ধে সব বিরোধী দলকে এককাট্টা হওয়ার বার্তা তৃণমূল নেত্রীর (Trinamool Leader)। মোদির বিরুদ্ধে 'একের বিরুদ্ধে এক' ফর্মুলায় লড়াইয়ের আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী ভোট ভাগাভাগি হলে আখেরে যে বিজেপিরই লাভ, তাও বোঝালেন তৃণমূল নেত্রী। 

এককাট্টা হওয়ার বার্তা: 'আগামী ভোটের আগে সব বিরোধী দল এক হয়ে যান। একের বিরুদ্ধে এক প্রার্থী দিন। যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়াই করুক। একসঙ্গে কাজ করার চেষ্টা করুন, আমার আপত্তি নেই।'মুর্শিদাবাদের সভা থেকে বার্তা তৃণমূল নেত্রীর। এদিন তিনি বলেন, 'একের বিরুদ্ধে এক লড়াই করুন। যে যেখানে শক্তিশালী, সে সেখানে লড়াই করুন। আমার কোনও আপত্তি নেই। চেষ্টা করুন একসঙ্গে কাজ করার।'

বিগত সাগরদিঘি বিধানসভা উপ নির্বাচনেও তৃণমূলের বিরুদ্ধে বাম ও কংগ্রেস ঐক্য়বদ্ধভাবে লড়েছে। হার হয়েছে তৃণমূলের। এরইমধ্য়ে পরবর্তী লোকসভা নির্বাচনে, বঙ্গ বিজেপিকে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সভা থেকে, বিজেপিকে রুখতে, একজোট হওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

একদিকে যখন বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে একের লড়াইয়ের কথা বলছেন মমতা বন্দোপাধ্য়ায়, তখন মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে নাম না করে অধীর চৌধুরীকেও আক্রমণ করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মুর্শিদাবাদে দীর্ঘদিন ধরে অনেক রাজনৈতিক নেতার জন্ম হয়েছে। অনেক রাজনৈতিক নেতারা বড় বড় কথা বলেন। কেউ আজ পর্যন্ত কোনও কাজ করেননি। কাজগুলো আমাদেরই করতে হবে। তাতে টাকা পয়সার সমস্যা আছে কিছু ঠিকই। ইতিহাসকে ভুলে গেলে চলবে না।'

শুক্রবার সামশেরগঞ্জে নদী ভাঙনের পরিস্থিতি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এবার এই ইস্যুতে তিনি নিশানা করেন মোদি সরকারকে। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সামশেরগঞ্জে নদী ভাঙন মোকাবিলায় ১০০ কোটি টাকার অনুদানও ঘোষণা করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “ওরা আমাদের কোনও সাহায্য তো করেইনি, উপরন্তু ইন্দো-ফারাক্কা, জল চুক্তি ৭০০ কোটি টাকা রাজ্যের পাওয়ার কথা ছিল, সেই ৭০০ কোটি টাকার এক পয়সাও আমাদের দেওয়া হয়নি। আমাদের পক্ষে, এত কোটি কোটি টাকা জলে ঢালা সম্ভব নয়। টাকাটা নেই আমাদের। তা সত্বেও গতকালও আমি বলেছিলাম সামশেরগঞ্জের জন্য ৫০ কোটি টাকা আমি ঘোষণা করেছিলাম। আজকে আমি ১০০ কোটি টাকা ঘোষণা করলাম। এইটা দিয়ে অন্তত অনেকটা ভাঙনের পার্ট সারানো যাবে।’’

আরও পড়ুন: WHO on Covid-19: কোভিড আর 'বিপদ' নয়? বড়সড় ঘোষণা WHO-এর

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget