এক্সপ্লোর

Mamata Banerjee: রামকৃষ্ণদেবের বাণী মেনেই 'ফোঁস' মন্তব্য, RG Kar বক্তব্য নিয়ে ব্যাখ্যা মমতার

RG Kar Doctor Protest: বুধবার আরজি কর কাণ্ড নিয়ে ২টি বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন X হ্যান্ডেলে কী জানালেন তিনি?

কলকাতা: আরজি কর-কাণ্ডে বুধবারের দুই বক্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। 'আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া ও তাঁদের আন্দোলনের বিরুদ্ধে একটি মন্তব্যও করিনি। আমিও তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি, এই আন্দোলন ন্যায্য। আমি কখনও তাঁদের হুমকি দিইনি, কিছু মানুষ মিথ্যে দোষারোপ করছেন', আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সম্পর্কে গতকালের মন্তব্যের ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর।

গতকাল 'ফোঁস' করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বক্তব্যেরও ব্যখা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন তিনি X হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, 'গতকাল শ্রীরামকৃষ্ণর কথা উদ্ধৃত করে 'ফোঁস করা' শব্দের ব্যবহার করেছি। তিনি মাঝে মাঝেই বলতেন, অপরাধ দেখলে প্রতিবাদে সরব হতে। রামকৃষ্ণদেবের সেই কথাই আমি গতকালের বক্তৃতায় তুলে ধরেছি।' 

সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, 'আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। কারণ বিজেপি কেন্দ্রীয় সরকারের সাহায্যে রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। আমি তারই প্রতিবাদ করেছি।'

 

Mamata Banerjee: রামকৃষ্ণদেবের বাণী মেনেই 'ফোঁস' মন্তব্য, RG Kar বক্তব্য নিয়ে ব্যাখ্যা মমতার

গতকাল কী বলেছিলেন মমতা?
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভাল বুঝে করবেন।' তিনি আরও বলেছিলেন, 'আমি অশান্তি চাই না। কিন্তু কুৎসা, অপ্রচার, চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না। কিন্তু ফোঁস তো করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরো সাপ তাঁর কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে নিষেধ করেছ, আমি কাউকে কামড়াই না। কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়, ঠাকুর বললেন শোন তোমাকে আমি কামড়াতে নিষেধ করেছি, তোমাকে আমি ফোঁস করতে নিষেধ করিনি, আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: ধর্নামঞ্চ নিয়েও পুলিশ-বিজেপি সংঘাত! টানাপড়েনের পর ডোরিনা ক্রসিংয়েই মঞ্চ

সেরা শিরোনাম

West Bengal Live Update: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়ের মধ্যে দিল্লি-মহারাষ্ট্রে পিছোল SIR, লাইভ আপডেট
জ্ঞানেশকাণ্ডে তোলপাড়ের মধ্যে দিল্লি-মহারাষ্ট্রে পিছোল SIR, লাইভ আপডেট
Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা
'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Kunal Ghosh Attacked: উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে হামলা, ভবানীভবনেও ঢুকতে বাধা, ভিতর থেকে বন্ধ গেট, উত্তেজনা চরমে
উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে হামলা, ভবানীভবনেও ঢুকতে বাধা, ভিতর থেকে বন্ধ গেট, উত্তেজনা চরমে

ভিডিও

Mamata Banerjee |
Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভাঙা হচ্ছে পুলিশ-কিয়স্ক
Mamata Banerjee: জ্ঞানেশ ইস্যুতে এককাট্টা বিরোধীরা, মমতার সঙ্গে ফোনে কথা রাহুলের
Howrah Station: হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা-সোনা উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget