এক্সপ্লোর

Mamata Banerjee: 'দিঘা পেরোতে গেলে কুমির, সুন্দরবন পেরোতে গেলে বাঘে কামড়াবে', কাকে কটাক্ষ করলেন মমতা?

Cm Mamata Banerjee: বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেছেন মহারাষ্ট্রের প্রসঙ্গও।

কলকাতা: বঙ্গ বিভূষণের মঞ্চ থেকে বিজেপিকে কড়া বার্তা দিলেন মমতা। বক্তব্য রাখতে গিয়ে তুলে আনলেন মহারাষ্ট্রের প্রসঙ্গও।

সম্প্রতি মহারাষ্ট্রে (Maharashtra) তখত পাল্টেছে। শিবসেনার অভ্যন্তরীণ বিদ্রোহের পরে বিদ্রোহী অংশকে সমর্থন করে মহারাষ্ট্রের শাসনে এসেছে বিজেপি। ক্ষমতা থেকে সরেছে কংগ্রেস, শিবসেনা, এনসিপির জোট। তারপরেই বাংলাতেও সরকার পড়ে যেতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গই এদিন টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বলেন, 'মহারাষ্ট্র তো ছেড়ে দিয়েছে লড়াই করতে পারেনি বলে।'

মমতার হুঁশিয়ারি:
বাংলা নিয়ে মন্তব্যেরও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। তিনি বলেন, 'বাংলায় আসতে গেলে বঙ্গোপসাগর পেরিয়ে আসতে হবে। সুন্দরবন পেরিয়ে আসতে হবে। দিঘা পেরিয়ে আসতে গেলে কুমির কামড়াবে। সুন্দরবন পেরিয়ে আসতে গেলে বাঘ কামড়াবে। উত্তরবঙ্গ পেরিয়ে আসতে গেলে হাতি শুঁড়ে ঘোরাবে।' 

আন্দোলন করতে তিনি পিছপা হবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মমতা বলেন, 'আন্দোলনে আমার জন্ম। আমায় আঘাত করলে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই, আমাকে বর্ষালে আমি চমকাই, আমাকে চমকালে আমি উতরাই।  এটাই আমার জীবনের ধর্ম।' 

মেহুল-ললিত প্রসঙ্গ:
এদিন ললিত মোদি, মেহুল চোকসির প্রসঙ্গও তুলে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গবিভূষণের মঞ্চ থেকে তাঁর প্রশ্ন, 'মেহুল চোকসি, ললিত মোদি, পিএম কেয়ারস ফান্ডের টাকা কোথায় গেল?'    

ইডি অভিযানে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর থেকেই তোলপাড় রাজ্য-রাজনীতি। গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও। তারপর থেকেই ক্রমাগত তৃণমূলের দিকে, মমতার দিকে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। এদিন তারও জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি আজ শোকাহত, সবাই সাধু বলছি না, ভুল করাটাও একটা অধিকার, কেউ যদি দোষী হয় যাবজ্জীবন কারাদণ্ড হোক।'

আরও পড়ুন: ললিত মোদি, পিএম কেয়ারস ফান্ডের টাকা কোথায় গেল? : মমতা বন্দ্য়োপাধ্যায়

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget