এক্সপ্লোর

Mamata Banerjee : 'যতক্ষণ না শীতবস্ত্র আসছে, আপনারাও বসুন আমিও বসলাম' সভা থামিয়ে মঞ্চেই অপেক্ষা মুখ্যমন্ত্রীর

North 24 Parganas:বিডিও অফিসে শীতবস্ত্র আছে জেনে দ্রুত সেটা নিয়ে আসার নির্দেশ দিলেন। সভামঞ্চে থেকে বক্তব্য থামিয়েই করলেও বিডিও-কে তলব। পরে শীতবস্ত্র এসে পৌঁছতে তা বিতরণের পর বক্তব্য শুরু মুখ্যমন্ত্রীর

আশাবুল হোসেন ও সমীরণ পাল, হিঙ্গলগঞ্জ : কথা ছিল শীতবস্ত্র দেওয়ার। নিজে কিনে পাঠিয়েছিলেন ৫ হাজার কম্বল, ৫ হাজার চাদর ও ৫ হাজার সোয়েটার। কিন্তু সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানস্থলে এসে হাজির হয়নি সেটা। মঞ্চ থেকে শীতবস্ত্র প্রদানের কথা জানিয়ে সেগুলো না পেয়ে মঞ্চ থেকেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)

বিডিও অফিসে শীতবস্ত্র আছে জেনে দ্রুত সেটা নিয়ে আসার নির্দেশ দিলেন। সভামঞ্চে থেকে বক্তব্য থামিয়েই করলেও বিডিও-কে তলব। পাশাপাশি উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বললেন, 'আমি আসব বলে শীতবস্ত্র কিনেছি, এসে দেখছি ভোঁ ভাঁ। যতক্ষণ না শীতবস্ত্র আসছে, আপনারাও বসুন আমিও বসলাম'। যে কথা বলেই বক্তব্য থামিয়ে মঞ্চেই চুপ করে বসে অপেক্ষা শুরু করলেন মুখ্যমন্ত্রী। মিনিট পনেরো অপেক্ষার পর শীতবস্ত্র এসে পৌঁছনোর পর মুখ্যমন্ত্রী তা শুরু করার পর ফের শুরু হয় অনুষ্ঠান।

মুখ্যমন্ত্রীর ক্ষোভ সামলাতে সরকারি আধিকারিকরা প্রবল চেষ্টা চালালেও কোনও কাজ হয়নি। সভামঞ্চে বেশ কিছুক্ষণ ঠায় চুপ করে বসে থাকলেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখার সময়ই ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'এসেছিলাম তো শীতবস্ত্র দিতে। মানুষের জন্য জিনিসপত্র তাঁদের কাছে ঠিকমতো না পৌঁছলে খুব গায়ে জ্বালা ধরে। '

সভামঞ্চ থেকেই সরকারি আধিকারিকদের উদ্দেশেও কড়া বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'পুলিশ কোনও ভুল করলে দোষ হয় আমাদের। আর সরকার কোনও ভুল করলে গালাগালি খাই আমি।' ‘তোমার কাছ থেকে আশা এটা করিনি’ জেলাশাসককে মঞ্চ থেকেই ভর্ত্‍‍সনা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে উদ্দেশে তাঁর বার্তা, ‘যদি বিডিওরা কাজ না করে, আমাকে কড়া পদক্ষেপ করতে হবে’।

এদিকে, ‘যাঁরা বিধবা ভাতা পান, তাঁরা লক্ষ্মীর ভান্ডারও পাবেন’ বলেও জানান মুখ্যমন্ত্রী। বনদেবীর মন্দির পাকা করার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এলাকায় বাস পরিষেবা বাড়ানোর পরামর্শও দেন তিনি। পঞ্চায়েত ভোটের আগে জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার হিঙ্গলগঞ্জের সামশেরনগরে বনবিবির মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। যেখানেই মঞ্চে শীতবস্ত্র প্রদানের অনুষ্ঠানের মাঝে এই ঘটনাক্রম। বিভিন্ন এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা যাতে বাড়ে সেই নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন- সৌজন্য-সাক্ষাৎ নিয়ে সেটিং কটাক্ষ সিপিএম-কংগ্রেসের, কী জবাব শুভেন্দুর ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget