এক্সপ্লোর

Suvendu-Mamata Meet Update: সৌজন্য-সাক্ষাৎ নিয়ে সেটিং কটাক্ষ সিপিএম-কংগ্রেসের, কী জবাব শুভেন্দুর ?

Mamata Banerjee and Suvendu Adhikari : বিধানসভায় সাক্ষাৎ নিয়ে সিপিএম-কংগ্রেস যখন ‘সেটিং’ অভিযোগে সরব, তখন ফের আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায় শুভেন্দু অধিকারীকে

আশিস বাগচী ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা : দীর্ঘদিন পর শুক্রবার বিধানসভায় মুখোমুখি কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এরপরই তৃণমূল ও বিজেপির সেটিংয়ের কটাক্ষ করেছে সিপিএম ও কংগ্রেস। এই পরিস্থিতিতে বিধানসভায় ফের আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেল শুভেন্দু অধিকারীকে।

নিয়োগ দুর্নীতি থেকে কয়লা। গরু পাচারের অভিযোগে, যখন তৃণমূলকে লাগাতার আক্রমণ করছে বিজেপি, তখন গত শুক্রবার বঙ্গ রাজনীতি এমন এক ছবির সাক্ষী থাকে, যা ইদানিং কালে কখনও দেখা যায়নি ! মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ ! একে অপরকে উঠতে বসতে নাম করে, না করে আক্রমণ ! কখনও কখনও ব্যক্তিগত সীমারেখার মধ্যেও ঢুকে পড়া ! আর সেই আবহেই এই হঠাৎ সাক্ষাতের পরই, তৃণমূল ও বিজেপির মধ্যে সেটিংয়ের পুরনো অভিযোগ নতুন করে তুলে ধরে সোচ্চায় হয় সিপিএম-কংগ্রেস।

‘সেটিং’ তরজা-

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, মোদির কাছে দিদি আত্মসমর্পণ করেছে। আর দিদির কাছে শুভেন্দু। লড়াই লড়াই ভাব দেখাতে হবে, অথচ ভেতরে সমঝোতা।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলছেন, দিদির সঙ্গে মোদির সমঝোতা আজকের নয়, অনেক পুরনো হয়ে গেছে। মোদি মুখ্যমন্ত্রী হওয়ার সময় তাঁকে লাল গোলাপ পাঠিয়েছেন। মোদির সঙ্গে দিদির কোনও দিন খারাপ সম্পর্ক নেই। যেটা হয় শুধু নাটক করার জন্য, ভোট করার জন্য হয়। কোনও দিন বিরোধিতা নেই, সমঝোতা বাইরে কিছু ছিলও না।

বিধানসভায় সাক্ষাৎ নিয়ে সিপিএম-কংগ্রেস যখন ‘সেটিং’ অভিযোগে সরব, তখন ফের আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায় শুভেন্দু অধিকারীকে। ভূপতিনগরের সভামঞ্চ থেকে সুর চড়িয়ে তিনি বলেন, "ডিসেম্বর মাসে একটা বড় ডাকাত, এই রাজ্যের সর্বশ্রেষ্ঠ ডাকাত, ডিসেম্বর মাসে ভেতরে ঢুকলে, সেই দিন রাতের পরে এলাকায় থাকতে পারেব তো।

সিপিএম-কংগ্রেসের তোলা সেটিং তত্ত্বেরও জবাব দিতে ছাড়েননি বিরোধী দলনেতা। তিনি বলেন, "২০২১ সালে সিপিএম-কংগ্রেস মিলে এই ৭৫-৭৬ই ছিল। তাদের বিরোধী দলনেতা ছিলেন ২০১১-২১। সেটিং দেখেছেন। আর আজকের লড়াইটা দেখতে পারছেন। অতএব, ওদের কাছ থেকে আমার সংশাপত্র নেওয়ার দরকার নেই। সূর্যকান্ত মিশ্ররা সূর্য অট্টের কাছে গোরাহার হন, আর কংগ্রেসের তো অস্তিত্বই নেই।"

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ভালবেসে অধীর চৌধুরীর সঙ্গে কথা বলেন, প্রশংসা করেন, তখন সেটা সেটিং হয় না। বিমান বসু যখন নবান্নে যান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফিশ ফ্রাই অফার করেন, তখন তাদের মনে থাকে না। ফলে, মুখ্যমন্ত্রী সৌজন্য দেখিয়েছেন। কিন্তু, কংগ্রেস ও সিপিএম, তাদের নিজেদের নেতাদের ক্ষেত্রে একাধিক নিদর্শন রয়েছে সেগুলোর তারা আজ কী ব্যাখ্যা দেবেন ? 

একসময় নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাম প্রতিনিধি দলের বৈঠক ঘিরে ‘ফিশ ফ্রাই’ রাজনীতির প্রসঙ্গ তুলে সিপিএমের দিকে জোরাল কটাক্ষ ছুঁড়ে দিয়েছিল বিজেপি। আর এখন মুখ্যমন্ত্রী-বিরোধী দলনেতার সাক্ষাৎকে সামনে রেখে, পঞ্চায়েত ভোটের আগে, তৃণমূল-বিজেপির ‘দোস্তি’র অভিযোগে সরব সিপিএম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget