এক্সপ্লোর

Mamata Banerjee: মমতার 'জিভ টেনে নেওয়ার' মন্তব্য বিতর্কের ঝড়, মুখ্যমন্ত্রীর 'ভাষা' নিয়ে সরব বিরোধীরা

Mamata Banerjee Comment Controversy: এদিন মমতা বলেন, 'এতবড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর। সুযোগ থাকলে জিভটা আমি টেনে নিতাম। ইলেকশন বলে কিছু বলিনি'।

কলকাতা: ভোটের মুখে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি মন্তব্যে নিয়ে তুমুল বিতর্কের সূত্রপাত বঙ্গ রাজনীতিতে। বৃহস্পতিবার চালসার একটি হোটেলে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে উঠেছিল চোর স্লোগান।  সেই সময় মঙ্গলবাড়ি বাজারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে পথসভা করছিল বিজেপি। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় দেখা মাত্রই রাস্তার ধারে দাঁড়িয়ে ‘চোর’ কটূক্তি করেন বিজেপি কর্মীরা। আর মঙ্গলবার, ময়নাগুড়ির সভা থেকে, এই নিয়ে বিক্ষোভকারীদের তুলোধনা করলেন তিনি। 

এদিন মমতা বলেন, 'এতবড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর। সুযোগ থাকলে জিভটা আমি টেনে নিতাম। ইলেকশন বলে কিছু বলিনি। ইলেকশন না থাকলেও আমি জিভ টেনে নেওয়ার কথা বলব না। এতো মোদি করে। বেছে বেছে দেখে নেব।বেছে বেছে সবাইকে জেলে ভরে দেব। যদি আপনি জিততেন তাহলে কি একথা বলতেন? নিশ্চয়ই বলতেন না। একথা শোভা পায় না। আমি যদি করতাম করতে পারতাম কিন্তু আমি ওটা করব না।' 

তিনি আরো বলেন, 'চোর বললে বলবেন, গলি গলি মে শোর হ্যায় বিজেপি চোর হ্যায়। অলি গলি মে শোর হ্যায়...ওয়াশিং মেশিন মে চোর হ্যায়। ' মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ' এটা একটা মুখ্যমন্ত্রীর মুখের ভাষা! তাহলে দেখুন কারা সরকারে ক্ষমতায় আছে।'  

এর আগেও মুখ্য়মন্ত্রীর মুখে 'আপত্তিকর' ভাষা,  নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিল বিজেপি। চিঠিতে বলা হয়েছিল, মুখ্য়মন্ত্রীর মুখে এমন ভাষা হতবাক করে দেয়, বিশেষত যখন তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বলছেন। চিঠিতে আরও বলা হয়েছিল, কমিশনকে সমপূর্ণ অবজ্ঞা ও অসম্মান করে, আপত্তিকর শব্দ ব্যবহার করছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেবার মাথাভাঙায়, নির্বাচনী সভায় মুখ্য়মন্ত্রীর বক্তব্য়ে একটি শব্দ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। পরেই অবশ্য মমতা বলেছিলেন, দুঃখিত, আমি শব্দটি প্রত্য়াহার করে নিচ্ছি। আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। রাগের চোটে। রাগ শান্ত করা উচিত! 

আর এবার 'সুযোগ থাকলে জিভটা টেনে নিতাম' মন্তব্য নিয়ে তোলপাড় রাজনীতির ময়দান।                                    

আরও পড়ুন, লোকসভা নির্বাচনে রেকর্ড আসনে জয় বিজেপির? কত আসন পেতে পারে কংগ্রেস? কী বলছে সমীক্ষা? 

সেরা শিরোনাম

West Bengal News Live Update: কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
Accident News: নিমতায় ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক চিকিৎসকের
নিমতায় ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক চিকিৎসকের
আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
Winter update : আরও নামল পারদ, সদ্য শীতের আমেজে কাঁটা হবে আরেকটা ঘূর্ণিঝড়?
আরও নামল পারদ, সদ্য শীতের আমেজে কাঁটা হবে আরেকটা ঘূর্ণিঝড়?

ভিডিও

Weather Update | কলকাতায় ২ দিনে ৫ ডিগ্রি পারদ পতন, স্বাভাবিকের নীচে সর্বনিম্ন তাপমাত্রা
PM Modi: সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর
Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget