এক্সপ্লোর

Dilip-Mamata Meet: ‘রোদে বসে আছেন দেখলাম’, বললেন দিলীপ, ধুতি পরায় প্রশংসা করলেন মমতা, দিঘার জগন্নাথধামে যে কথা হল…

Digha Jagannath Temple: বুধবার অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে।

দিঘা: রাজ্যের নিজস্ব জগন্নাথধাম গড়ে উঠেছে। দিঘায় দর্শনে যাবেন বলে জানিয়েছিলেন আগেই। কিন্তু উদ্বোধনের দিনই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকাকালীনই যে দিলীপ ঘোষ দিঘার জগন্নাথ মন্দিরে হাজির হবেন, তা কল্পনা করেননি কেউ। কিন্তু শুধু একই সময়ে একজায়গায় উপস্থিত হলেন না, হাসিমুখে কুশল বিনিময়ও হল দু'জনের মধ্যে। চলল খোশগল্পও। (Dilip-Mamata Meet)

বুধবার অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। পুজোপাঠ, আচারানুষ্ঠান যখন মিটে গিয়েছে, সেই সময় হঠাৎই স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে হাজির হন দিলীপ। তার কয়েক মিনিট আগেই মন্দিরের ভিতরে ঢোকেন মমতা। তাই দিলীপের সঙ্গে দেখা হবে কি না, কথা হবে কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়ে যায় গুঞ্জন। শেষ পর্যন্ত জল্পনাই সত্য হয়। শুধু দেখা, কথা নয়, পাশাপাশি বসে কথা বললেন তাঁরা। (Digha Jagannath Temple)

দিলীপের সঙ্গে সাক্ষাতের যে ভিডিও সামনে এসেছে, তাতে দিলীপ এবং রিঙ্কুকে একটি ঘরে নিয়ে গিয়ে বসানো হয়। তাঁদের অনুসরণ করে ঘরে ঢোকেন মমতাও। মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, "অরূপ জল খা।" এর পর দিলীপ, রিঙ্কু এবং তাঁদের সঙ্গে থাকা একজনকে বসতে বলেন তিনি।

সেই সময় দিলীপই বার্তালাপ শুরু করেন। মমতাকে শুধোন, "আপনি কখন এসেছেন?"

মমতা জবাব দেন, "আরে আমি তো তিন দিন ধরে বসে আছি। ভগবানের কাছে আছি। কার্পেট তুলে পরিষ্কার করা, কত কাজ...।"

মন্দিরের প্রশংসা করে দিলীপ বলেন, "অনেক বড় পরিসর। ১০০, ২০০ বছর, অনেক লোক আসতে পারবে। আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গিয়েছে, ঢোকা যায় না।"

এতে মমতা বলেন, "২৫ একর ছিল...বাড়িয়ে পুলিশ, স্বাস্থ্য, দমকলের জন্য ব্যবস্থা করতে হল।"

মমতার আমন্ত্রণ রক্ষা করতেই দিঘার জগন্নাথ মন্দিরে যান দিলীপ। টিভির পর্দায় সেই দৃশ্য থেকে যেমন সকলে চমকে যান, মন্দির চত্বরে উপস্থিত সকলেও অবাক হয়ে যান। চারপাশ টের পেয়েই দিলীপ বলেন, "আমাদের মুখ্যসচিবের নাম লেখা থেকে যাবে। এই যে বড় কাজটা করেছেন উনি, আমাদের নিমন্ত্রণ করেছেন।"

এর পর মমতা বাকিদের সঙ্গে দিলীপের পরিচয় করে দেন। জেলাশাসক, এসপি এবং বাকিদের মধ্যে অনেককে যে তিনি চেনেন, তা জানাতে ভোলেননি দিলীপ। মমতাকে তিনি ধরিয়ে দেন, "এই যে...ওর নামটা আপনি বললেন না। এত আলো জ্বালাল। এই যে অরূপ। যে যাই বলুক। আমরা সব পুরনো বন্ধু। বিধানসভায় আড্ডা দিতাম।"

মমতা দিলীপ ও রিঙ্কুকে এর পর বলেন, "এত গরম বাপরে। যজ্ঞ হয়েছে। কাল থেকে শুধু আগুনে পুড়েছি।" এতে দিলীপ যোগ করেন, "ওদিকে তো বৃষ্টি হয়েছে! আপনি বিশ্রাম নিন। দেখলাম রোদে মাথায় কাপড় দিয়ে বসে আছেন।" তাহলে কি লাইভ সম্প্রচার দেখছিলেন দিলীপ? প্রশ্নের জবাবে দিলীপ বলেন, "দেখতে দেখতে আসছিলাম।" দিলীপ যে ধুতি পরেছেন, তার জন্যও তাঁর প্রশংসা করেন মমতা। 

দিঘার জগন্নাথ মন্দিরে মমতা এবং দিলীপের এই সাক্ষাৎ ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে। রাজনীতিতে এমনিতে সৌজন্যের চল থাকলেও, একদা রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপের সঙ্গে মমতার এমন সমীকরণ আগে চোখে পড়েনি। বরং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতাকে তীব্র আক্রমণ করতে ছাড়েননি দিলীপ। নন্দীগ্রামে পায়ে চোট পেয়ে মমতা যখন হুইলচেয়ারে বসে প্রচার সারছেন, সেই সময় তাঁকে 'বারমুডা' পরার পরামর্শ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ। তার পরও একাধিক বার মমতাকে আক্রমণ করতে গিয়ে মাত্রা ছাড়িয়েছেন তিনি। কিন্তু রাজ্য বিজেপি-তে দিলীপের গুরুত্ব যত কমে আসতে থাকে, ততই তাঁর প্রতি সুর নরম হতে থাকে তৃণমূলের।

ষাটোর্ধ্ব দিলীপ বিয়ে করছেন জেনে সম্প্রতি বিজেপি-তে যখন নীরবতা, সেই সময় তৃণমূলের তরফে শুভেচ্ছায় ভরিয়ে দেওয়া হয় দিলীপকে। মমতা নিজে ফুলের তোড়া, চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানান দিলীপ ও রিঙ্কুকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়ে বেঁধে বেঁধে থাকার পরামর্শ দেন দিলীপ ও রিঙ্কুকে। আর তার পরই মমতার ডাকে সাড়া দিয়ে সোজা দিঘার জগন্নাথ মন্দিরে হাজির হলেন দিলীপ ও রিঙ্কু, যাকে ঘিরে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি।

Input By : https://bengali.abplive.com/district/dilip-ghosh-along-with-wife-rinku-majumdar-reaches-digha-jagannath-temple-in-a-complete-different-stance-from-his-party-bjp-1133152

সেরা শিরোনাম

New Jalpaiguri Rohinga Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget